আদালত

দু’বছরের সাজা হলে নির্বাচনে অযোগ্য খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া হাসছেন, জনসমাগমের মাঝে waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ২০১৮ সালের জন্য আশাবাদ ব্যক্ত করেন, জনসমাগমের মাঝে হাসছেন ও waving করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ন্যুনতম দুই বছরের সাজা পেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাড়াহুড়া করে নয়, পর্যাপ্ত সময় ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ মামলার বিচার কাজ শেষ হয়েছে।

সেসময় মামলার বিচারকাজে অনিয়মের বিষয়ে বিএনপির করা অভিযোগ সঠিক নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, উল্টো আসামীপক্ষ মামলার বিচারকার্য বাধাগ্রস্ত করতে অযথা কালক্ষেপণ করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সনসহ ৬ জনের বিরুদ্ধ আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

বিষয়:খালেদার সাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…