অন্যান্য খেলা

দুপুরে খাওয়ার পর ‘শরীর হাল্কা করে’ সাফল্য কোরিয়ার

বাংলাদেশের হকি খেলোয়াড়ের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি হকি খেলোয়াড় ও একজন কর্মকর্তার প্রেস কনফারেন্সে অংশগ্রহণ, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো সহ ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোল উৎসবের ম্যাচে পাকিস্তানকে ৬-৫ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে গেছে সাউথ কোরিয়া। ফাইনালে তোলার নায়ক জংইউং জ্যাং। হ্যাটট্রিকসহ একাই করেছেন চার গোল।

ম্যাচসেরা জ্যাং সংবাদ সম্মেলনে খুবই স্বল্পভাষী। জানালেন নিজেদের দারুণ ফিটনেসের রহস্য। বললেন, ‘দুপুরে খাওয়ার পর আমরা রানিং মেশিনে ব্যায়াম করেছি। ফলে শরীরটা হাল্কা করে নিতে পেরেছি।’

গোটা টুর্নামেন্টে ভারতকে জয়বঞ্চিত করা একমাত্র দল কোরিয়া। জাপানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে। বাংলাদেশের বিপক্ষে কঠিন প্রতিরোধের মুখে পড়ে ৩-২ ব্যবধানে জিতেছিল। লিগের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে ৩-৩ ব্যবধানে ড্র করেছে। শেষ পর্যন্ত হার না মানা লড়াকু মেজাজ আর ফিটনেস মিলিয়ে তারা শিরোপার মঞ্চে।

ম্যাচের শুরুতে পাকিস্তানের কাছে গোল হজম করার পর দলের সবাই যে একটু ভয় পেয়েছিল সেটাও লুকালেন না জ্যাং। জানালেন, শুরুর সেই ধাক্কা তারা ধীরে ধীরে সামলে নিয়ে একটার পর একটা গোল করতে পেরেছেন।

ভারতকে হারিয়ে আসা জাপান ২২ তারিখের ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষ।

বিষয়:এশিয়ান হকি ফেডারেশন পাকিস্তান সাউথ কোরিয়া সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…