চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুদকও দুর্নীতির বাইরে নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, দুদকও দুর্নীতির বাইরে নয়। নিরপেক্ষ তদন্ত করলে দুদকেরও অনেক দুর্নীতি বের হবে।

রোববার বিকেলে এনবিআরের সম্মেলন কক্ষে ‘আয়কর মেলা-২০১৮’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ৮ নভেম্বর বৃহস্পতিবার আয়কর বিভাগের দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে ২৩ দফা সুনির্দিষ্ট সুপারিশের একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর পাঠিয়েছে দুদক। ওই পত্রে আয়কর বিভাগে দুর্নীতির কারণ হিসেবে ১৩টি উৎস দেখানো হয়েছে।

আয়কর বিভাগের দুর্নীতি নিয়ে দুদকের করা ওই রিপোর্ট সম্পর্কে এনবিআর চেয়ারম্যানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি দুদকের সাথে দ্বিমত পোষণ করি। দুদকের এমন দুর্নীতির অনেক ক্ষেত্র আছে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সবারই দুর্নীতি আছে। সরকারী কর্মকর্তাদের বেতন কম হলে দুর্নীতি হয়। তবে নতুন বেতন কাঠামো গঠন করার পর দুর্নীতি অনেক কমেছে।

তিনি বলেন, দুদক যদি শুধুমাত্র কর ও কাস্টমস অফিসকে টার্গেট করে কাজ করে এবং এখানে অফিস স্থাপন করার চিন্তা করে তাহলে আমি বলবো এটা দুদকের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। কারণ আয়কর ও কাস্টমস আইনে না চাইলে এখানে কারো পক্ষে অফিস স্থাপন করা সম্ভব নয়।

Reneta

এর আগে আয়কর বিভাগের দুর্নীতি প্রতিরোধে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্রাতিষ্ঠানিক টিমের রিপোর্ট অনুমোদন করে দুদক।

প্রাতিষ্ঠানিক টিম বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে, আয়কর বিভাগ, কাস্টম এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন নথি/রেকর্ডপত্র পর্যালোচনা করেছে ওই প্রতিবেদন তৈরি করেছে দুদক।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে প্রশ্ন করা হলে এনবিআরের চেয়ারম্যান বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে সার্টিফিকেট লাগবে না। নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে এরপর আমার আর কিছু বলার নেই। তবে এ নির্বাচনের পর কোনো কর খেলাপি যাতে প্রার্থী না হতে পারেন সে বিষয়ে এনবিআর পদক্ষেপ নিবে। সরকারের সঙ্গে আলোচনা করে আইন করবে।

এ সময় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে করমেলা শুরু হবে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। রাজধানীর কর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৭০টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর মেলাএনবিআরদুদকদুর্নীতিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিলার-ডু প্লেসিসের সেঞ্চুরিতে সিরিজ সাউথ আফ্রিকার

পরবর্তী

জনসংখ্যা বাড়াতে ‘বেবি বোনাস’

পরবর্তী

জনসংখ্যা বাড়াতে ‘বেবি বোনাস’

মুমিনুলের ‘ফিফটি’ উদযাপন না করার কারণ

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT