চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দু:খিনী বাংলায় জন্মদিনই বা কি মৃত্যুদিনই বা কি?’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৭:২৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা,
বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে
পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে। স্মৃতির মণিকোঠা থেকে ১৯৭১-এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আইয়ের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

দ্বিতীয় দফা বৈঠকে বসেন সামরিক শাসক ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কড়া সামরিক প্রহরার মধ্যে রমনার প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার এই বৈঠকে তৃতীয় কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে বঙ্গবন্ধু দেশ থেকে সামরিক আইন প্রত্যাহার, অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, বাঙালীর ওপর গুলিবর্ষণ ও হত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে ছিলেন আপোষহীন। ইয়াহিয়া দাবী মেনে নিতে অস্বীকার করায় ব্যর্থ হয় এক ঘণ্টার এই বৈঠক।

Banglabid

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ইয়াহিয়ার হিসাব ছিল বাঙ্গালী এখন স্বাধীন হয়ে গেছে, বাঙ্গালী এখন আর ক্ষমতার মধ্যে ফেরত আসবে না। তাই আমার তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শেখ মুজিবকে একটা শিক্ষা দিতে হবে, দুই তিন বছর অস্ত্র দিয়ে শাসন করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল ইয়াহিয়া।

বৈঠক শেষে গাড়ীতে কালো পতাকা উড়িয়ে ধানমন্ডিতে নিজ বাসভবনে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেদিন ছিলো তার জন্মদিন। জন্মদিন উদযাপন নিয়ে প্রশ্নের উত্তরে বললেন, দু:খিনী বাংলায় জন্মদিনই বা কি মৃত্যুদিনই বা কি?

তিনি আরো বলেন, জনগণ আজ মৃতপ্রায়, এদেশের জনগণের কাছে জন্মের আর কোনো মহিমা নেই। দৃঢ় কন্ঠে ঘোষণা করেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Reneta

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হলে আলোচনার মধ্যে রাখতে হবে। গুলি করে কোন সম্পর্ক রাখা যাবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমিতো আকাশ থেকে আসি নিই, আমি নির্বাচিত নেতা।

২৩ মার্চ প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানায় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিল ও সমাবেশে স্বাধীকার আদায়ের শপথ গ্রহণ করে মুক্তিকামী মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তাল মার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমএসএন’র গোলে শেষ আটে বার্সা

পরবর্তী

‘দু:খিনী বাংলায় জন্মদিনই বা কি মৃত্যুদিনই বা কি?’

পরবর্তী

জেদ্দায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা

জেদ্দায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT