চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই স্বল্পদৈর্ঘ্যের শতাব্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
একজন ব্যক্তি বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে, অন্ধকারে ধূমপান ও বনজঙ্গলের পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে ভেঙ্গেচুরে গড়ছেন বারবার। প্রবল বাণিজ্যিক সময়েও ছাঁচের বাইরে হাটছেন শতাব্দী ওয়াদুদ। ‘ঢাকা অ্যাটাক’ এর দুঁদে সেই পুলিশ কর্মকর্তা, ‘জীবনঢুলি’র ঢোলক, ‘গেরিলা’র নিষ্ঠুর মেজর সরফরাজ বা ‘বাপজানের বায়োস্কোপ’ এর বায়োস্কোপওয়ালা এবার মজেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

শেষ করেছেন দুই তরুণের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এখানেও চরিত্র নিয়ে নিবিড় নিরীক্ষা। একটিতে ডাকাত থেকে মুক্তিযোদ্ধায় রূপান্তর। আর অন্যটিতে মানবতার বিনাশকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক কাজ ‘বীর বিচ্ছু’তে ডাকাত থেকে মুক্তিযোদ্ধায় রূপান্তর হওয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সিফাত ই রাব্বীর  ছবিটির দৈর্ঘ্য ৩৫ মিনিট। মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ যোদ্ধা যাকে কোলে নিয়েছিলেন বঙ্গবন্ধু কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা অনুষ্ঠানে সেই শহীদুল হক লালুর বীরত্ব কাহিনীকে অনুপ্রাণিত হয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

সিঙ্গাপুরে ব্যক্তিগত সফরে অবস্থানরত শতাব্দী ওয়াদুদ চ্যানেল আই অনলাইনকে জানান, মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই প্রথম কাজ করছি। চরিত্রটিতে কাজ করার ভীষণ সুযোগ ছিল। চেষ্টা করেছি। বাকীটা মূল্যায়ন দর্শকের ওপর। পরিচালক সিফাত ই রাব্বী চ্যানেল আই অনলাইনকে বলেন, চরিত্রটি কাল্পনিক তবে যমুনা নদীর ডাকাতদের গল্প বাবার মুখে শুনেছি। কিছু গল্প শুনেছি যেখানে চোর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। কল্পনার আশ্রয় নিয়েছি চরিত্রটি নির্মাণের সময়। আর সত্যিকারের গোলাবারুদের ব্যবহার করতে পেরেছি। যাতে চলচ্চিত্রটি আরো জীবন্ত হয়েছে। 

Banglabid

এটুআই এর অর্থায়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আগামী জানুয়ারীতে চলচ্চিত্রটি দর্শকের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

অন্যদিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল এর প্রধান সহকারী রানা মাসুদ প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করেছেন ‘নিবাস’ নামে। ১৫ মিনিটের চলচ্চিত্রটির চরিত্র মাত্র দুজন। একজন শতাব্দী ওয়াদুদ এবং অন্যজন অং থি চিং মারমা। এতে মানবিকতার জন্য ক্ষতিকর চরিত্রে নিজেকে রুপায়ণ করেছেন। নির্মাতা রানা মাসুদ বলেন, মানবিকতা বিনাশীর চরিত্রে তার অভিনয়ের শক্তি দর্শক অনুভব করবে বলে আমি বিশ্বাস করি। চরিত্রের প্রতি তীব্র ঘৃণা আসতে বাধ্য তার অভিনয়ের অনন্যতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানভীর মোকাম্মেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT