স্পোর্টস

দুই ম্যাচ নিষিদ্ধ মার্সেলো

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মার্সেলো মাঠে পতিত অবস্থায়, দুই ম্যাচের জন্য নিষিদ্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেফারির সঙ্গে বাজে আচরণের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা এখনও শেষ হয়নি। তারমধ্যেই নিষেধাজ্ঞার খড়গে রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড়। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মারায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্সেলো।

গত শনিবার ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে লাল কার্ড দেখেন মার্সেলো। লেভান্তের জেফারসন লের্মাকে লাথি মারার জন্য কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সেই অপরাধে স্প্যানিশ ফুটবল কমিটি বুধবার ব্রাজিলিয়ান তারকাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে পারবেন না মার্সেলো। একই কারণে সোসিয়েদাদ ম্যাচে জিদান দলে পাবেন না রোনালদোকেও। তবে পরের ম্যাচেই ফিরবেন সিআর সেভেন।

নিষেধাজ্ঞাটা লা লিগায় বলে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাপয়েলের বিপক্ষে মাঠে নামতে বাধা নেই মার্সেলোর।

তবে দুঃসংবাদের মাঝেও একটা সুসংবাদ আছে মার্সেলোর জন্য। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধরে রাখতে তার সঙ্গে ২০২২ পর্যন্ত নতুন চুক্তিতে এসেছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবেন লস ব্লাঙ্কোস কর্মকর্তারা।

২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন মার্সেলো। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে ইতিমধ্যে খেলে ফেলেছেন ৪১৭টি ম্যাচ। নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসের অবর্তমানে তার কাঁধেই বর্তেছে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব।

বিষয়:মার্সেলো রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…