কোন কর্তৃত্ব বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তাদের পদে আছেন জানতে চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেওয়া হয়েছে।
দুই মন্ত্রী শপথ ভঙ্গের পর কোন কর্তৃত্ব বলে পদে আছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে শনিবার আইনী নোটিশ দিয়েছিলেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। এতে সাড়া না পেয়ে আজ রিট আবেদন করেন তিনি।









