দীর্ঘদিন ধরে জঙ্গিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে প্রায় হিমঘর প্রায় অচল হয়ে পড়েছে, সেই সাথে অসুবিধা হচ্ছে নতুন লাশ রাখায়। মর্গের হিমঘর ঠিকমতো কাজ না করায় জঙ্গিদের লাশ নিয়ে পরবর্তী করণীয় কী হবে, তা জানতে চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মর্গে ২০টি লাশ সংরক্ষণের ব্যবস্থা আছে। বর্তমান অবস্থা তাতে ১২টি লাশ রাখা যায়। কিন্তু লাশ আছে ১৬টি। এর মধ্যে ১২টিই জঙ্গিদের লাশ। জায়গা না থাকায় একটি চেম্বারে দুটি করে লাশও রাখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা নয়টি লাশ কল্যাণপুরে পুলিশ অভিযানে নিহত জঙ্গিদের। আর তিনটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত তিন জঙ্গির।
চিঠি পেয়ে গোয়েন্দা পুলিশ বলছে, ওই জঙ্গিদের স্বজনরা কেউ লাশ নেয়ার ব্যাপারে আবেদন করেনি।
জঙ্গিদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
বলে জানানো হয়।
গত ২৯ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কমিশনারকে ওই চিঠি
পাঠায়।







