চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার হলেন মাহিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
দুই বছর আত্মগোপনে থাকার পর মাহিন গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো কর্তৃক গ্রেফতার হয়েছে অপহরণের আসামি মো: মাহিন।

৩ নভেম্বর সকালে রাজধানীর মধ্য বাড্ডার হোলেন সেন্টারের সামনে থেকে দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ থাকা স্কুলছাত্রী শামীমা আক্তার হিমুকে উদ্ধার করে পিবিআই। রোববার পিবিআই ঢাকা মেট্রো’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানান।

২০১৫ সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুরের শালবনের মিস্ত্রিপাড়া থেকে হিমুকে অপহরণ করে মাহিন। ওইদিন রাতে হিমুর মা হাসি আক্তার বাদী হয়ে তার মেয়ে অপহৃত হওয়ার ঘটনায় রংপুর জেলার কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩) এর ৭/৩০ মামলা (মামলা নং-২২) দায়ের করেন।

Banglabid

কোতয়ালী থানা অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণের ঘটনায় জড়িত মুল আসামী মোঃ মাহিনকে গ্রেফতার করতে না পেরে তাকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত পলাতক আসামী মাহিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ তার ক্রোকী ও হুলিয়া পরোয়ানা ইস্যু করে।

পিবিআই ঢাকা মেট্রো’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার চ্যানেল আই অনলাইনকে বলেন, পিবিআই জানতে পারে ভিকটিমকে অপহরণ করে নিয়ে প্রথম দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় আটক রাখে। অপহরণকারী মাহিন আটক হওয়ার ভয়ে জয়দেবপুর থানা এলাকা ছেড়ে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ভিকটিমকে নিয়ে বসবাস করে।

মাহিন ভিকটিমসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করার হুমকি দিয়ে ভীত-সন্ত্রস্ত করে রাখে জানিয়ে বশির আহমেদ বলেন: ভিকটিম তার পরিবার ও নিজের জীবন রক্ষার্থে আসামীর কথামতো চলতে বাধ্য হয়। হিমুকে অপহরণের পর মাহিন পুলিশের কাছে আটক হতে পারে সন্দেহে তার মোবাইল ফোন ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। এবং সেখান থেকে বিক্রির টাকা দিয়ে আরেকটি মোবাইল কিনেন।

Reneta

এক প্রশ্নের জবাবে বশির আহমেদ বলেন, মাহিনের ইমেইলে তার বাবার ছবি ও জাতীয় পরিচয় পত্র ছিল। এগুলো ডাউনলোড করে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সীমকার্ড কিনে ব্যবহার করতো সে। এভাবে ঘন ঘন সীমকার্ড ও মোবাইল ফোন পরিবর্তন করে সে দীর্ঘ দুই বছর ধরে আত্মগোপনে থাকে। হিমুর পরিবারের আশংকা ছিল মাহিন তাকে বিদেশ পাচার করে দিতে পারে।

বশির আহমেদ জানান, মামলাটি এখনো আদলতের কাছে বিচারাধীন।আসামি মাহিন ও উদ্ধারকৃত স্কুলছাত্রী হিমুকে সংশ্লিষ্ট থানা পুলিশ হেফাজতে বুঝিয়ে দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবারের টিকিট রোববার বিক্রি, গ্রেপ্তার দুই

পরবর্তী

কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় যুক্তরাষ্ট্র

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা-মিয়ানমারের সেনাবাহিনী

কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় যুক্তরাষ্ট্র

গর্ভধারণ

পুরুষের গর্ভে সন্তান, এও সম্ভব

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT