চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবারের টিকিট রোববার বিক্রি, গ্রেপ্তার দুই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
জনপ্রিয় যুবকদের দীর্ঘ লাইনে দাঁড়ানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: সিলেটে প্রথমবারের মতো বসেছে টি-টুয়েন্টির জমজমাট লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। মাঠে এসে খেলা দেখতে আগ্রহের শেষ নেই স্বাগতিক দর্শকদের। সেই আগ্রহকে পুঁজি করেই টিকিট জালিয়াতির ঘটনা ঘটেছে। সেটি আবার বিসিবি সংশ্লিষ্টদের মাধ্যমেই। রোববার টিকিট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই (বিসিবি) দুই অস্থায়ী কর্মচারীকে।

শনিবার বিপিএলের প্রথম দিনের টিকিট তারা রোববার দ্বিতীয় ম্যাচের বলে বিক্রি করে। সেই টিকিট নিয়ে দর্শকরা মাঠে ঠুকতে চাইলে আটকে দেন বিসিবির নিরাপত্তাকর্মীরা। জালিয়াতির শিকার হওয়া দর্শকরা টিকিট বিক্রয়কারীদের চিহ্নিত করে দিলে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিয়ে জানালেন, ‘আমরা শুনেছি সে বিসিবির, তাতে কি হয়েছে, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। এখানে তারা অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিল। জালিয়াতি করেছে। এখন পুলিশ তাদের বিরুদ্ধে আইনে যেভাবে বলা আছে সেইভাবেই ব্যবস্থা নেবে।’

Banglabid

ব্যাপারটি নিয়ে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বললেন, ‘সিলেটের প্রশাসনকে বিশেষভাবে জানানো আছে এধরণের কোন কিছু ঘটলে যেন তারা দ্রুত ব্যবস্থা নেয়। শুনেছি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এখন আইনি ব্যবস্থা নেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT