চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের দিন একাদশ চূড়ান্ত হবে বলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে স্বাগতিকরা পরিবর্তন এনেছে কেবল একটি, ওপেনিংয়ে করেছে বদল।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকরা। বাদ পড়েছেন জ্যাক ওয়েদারাল্ড, ডারউইন টেস্টে দুই ইনিংসে ২৩ ও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। পরিবর্তে ফেরানো হল ম্যাট রেনশকে। ২০২৩ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন যিনি।

আবহাওয়া বিবেচনা করে নাথান লায়নের পরিবর্তে ম্যাকাইতে স্কট বোল্যান্ডকে খেলানোর কথা ভেবেছিল অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত লায়নকে রেখে একাদশ চূড়ান্ত করেছে।

Banglabid

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবার টেস্ট গড়াতে চলেছে। কিউরেটর পিটার কাজাকফের মতে, উইকেটে ভালো গতি ও বাউন্স থাকবে। শুরুতে পেসাররা সহায়তা পেলেও ম্যাচ গড়ানোর সঙ্গে ব্যাটার-স্পিনারদের জন্যও উইকেট ভালো হয়ে উঠতে পারে। যেজন্য লায়নের ধারাবাহিকতা ও অভিজ্ঞতায় আস্থা রেখেছে অজিরা।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্সবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইরেনশলায়নলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

পরবর্তী

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

পরবর্তী

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT