চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষের গর্ভে সন্তান, এও সম্ভব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
গর্ভধারণ

শিরোনাম পড়ে আঁতকে উঠাটাই স্বাভাবিক। ভাবছেন, পুরুষ কী করে গর্ভধারণ করতে পারে! কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন, পুরুষের গর্ভে সন্তান ধারণ সম্ভব এবং বিজ্ঞান তা করতে প্রস্তুত।

টেক্সাসের সান অ্যানটোনিওতে হওয়া বার্ষিক সম্মেলনে আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের প্রেসিডেন্ট এবং ফার্টিলিটি প্রফেসর রিচার্ড পলসন জানান, খুব শীঘ্রই পুরুষ গর্ভধারণ করতে পারবে। জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে পুরুষের গর্ভে সন্তান বেড়ে উঠতে পারবে অনায়াসেই।

পলসন এর মতে পুরুষের দেহে জরায়ু প্রতিস্থাপন করার জন্য পর্যাপ্ত স্থান আছে। তবে প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিতে পারবেন না পুরুষরা। জরায়ু প্রতিস্থাপনের পর আইভিএফ ভ্রূণ প্রতিস্থাপন করতে হবে। এরপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখতে পারবে। পলসন আরও জানান, গর্ভধারণের জন্য প্রয়োজনীয় সব হরমোনও পুরুষের শরীরে সরবরাহ করা হবে।

পলসনের মতে যেসব পুরুষ লিঙ্গ পরিবর্তনের অপারেশন করে নারীতে রূপান্তরিত হয়েছেন তারা এই সুবিধাটি নিতে পারেন। তিনি বলেন, ‘আমার ধারণা তৃতীয় লিঙ্গের অনেক নারীও জরায়ুর অভাব বোধ করেন এবং তারা জরায়ু প্রতিস্থাপনে আগ্রহী হবেন।’

জরায়ু প্রতিস্থাপন করা প্রথম শিশুর জন্ম হয় ২০১৪ সালে। ৩৬ বছর বয়সী সেই নারী জন্মেছিলেন জরায়ু ছাড়াই। তার ৬০ বছর বয়সী এক বান্ধবীর ডোনেট করা গর্ভে জন্ম হয় সুস্থ সেই শিশুর। পুরো বিশ্বে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে এখন পর্যন্ত ৮টি শিশু জন্মেছে। ইনডিপেন্ডেন্ট।

ট্যাগ: গর্ভধারণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় যুক্তরাষ্ট্র

পরবর্তী

আলো আঁধারের খেলা: বাবার খোঁজে পথে পথে

পরবর্তী
সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলো আঁধারের খেলা: বাবার খোঁজে পথে পথে

সাংবাদিক উৎপলকে নিয়ে নাটক বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক উৎপলকে নিয়ে এ কোন নাটক

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT