চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই বছরে শাকিবের প্রযোজনায় ২০টি ছবি হবে, ৫টি আমি বানাবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
বিনোদন
A A

‘আগামি দুই বছরে শাকিব খানের প্রোডাকশন ‘এসকে ফিল্মস’ থেকে কমপক্ষে ২০ টি নির্মাণ হবে, এরমধ্যে ৫ টি আমি বানাবো। সে আমাকে কথা দিয়েছে। আমার ছবি ফ্লপ যায়নি বলে সে আমাকে কথা দিয়েছে। আর শাকিব কথা দিলে কথা রাখে। ‘পাসওয়ার্ড’ ফ্লপ গেলে শাকিব খানের ফোন পেতাম না। হিট ছবি দিয়েছি বলেই শাকিব খানের ফোন পেয়েছি।’

কথাগুলো বলছিলেন মালেক আফসারী। যিনি একাধিক ব্যবসা সফল ছবি নির্মাতা। জনপ্রিয় নায়ক শাকিব খানের এসকে ফিল্মসের প্রযোজনায় ‘পাসওয়ার্ড’ নির্মাণ করে সাফল্য পেয়েছেন মালেক আফসারী। ছবিটি ছিল গত বছরের একমাত্র ব্যবসা সফল প্রজেক্ট।

বছর খানেক বিরতি দিয়ে আবারও শাকিব খানের প্রযোজনায় নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন আফসারী।

তিনি বললেন, আবারও শাকিবকে নিয়ে হিট ছবি দেব। ইন্ডাস্ট্রি চাঙ্গা করবো। সিনেমা হল বাঁচাবো। সিনেমা হলের সামনে আবার টিকেট  ব্ল্যাকে বিক্রি হবে। ওইটা আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। ‘পাসওয়ার্ড’ মুক্তির পর ব্ল্যাকে টিকেট বিক্রি হয়েছিল। আবার এমন ধামাকা বানাবো। সকলের দোয়া পেলে আমি পারবো। আমার সবকিছুতে মিশে আছে সিনেমা। আমি মনে করি, আমার রক্তে কোনো গ্রুপ নেই, আছে শুধু সিনেমা। আমি যৌবনে যেমন সিনেমার জন্য পাগল ছিলাম আজও তেমন।

নতুন এ ছবিটি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, মৌলিক ছবি আমি বানাই না। মৌলিক ছবি বানিয়ে প্রযোজককে ডুবাতে চাই না। যেসব প্রযোজক মৌলিক ছবি বানায় তারা হয়তো এতোদিন বিদেশ চলে গেছে। ভাবলেই খারাপ লাগে।

ফেসবুকে একটি ভিডিওতে উদাহরণ টেনে মালেক আফসারী বলেন, প্রযোজক টাকা লগ্নি করে বিজনেসের জন্য। ধরেন ১০ টাকা লগ্নি করলো। ২০ টাকা না হোক ১২ টাকা তো হতে হবে। কমপক্ষে ২ টাকা তো লাভ হতে হবে। মৌলিক ছবি বানিয়ে লাভ হয়না। যোগ করে তিনি বলেন, সালমান খানের ম্যাক্সিমাম ধামাকা ছবিই কোনো না কোনো ছবির অনুকরণে।

Reneta

শাকিব খানকে নিয়ে নতুন ছবি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, আমিও রিস্ক নিতে চাই না। শাকিব আমাকে গল্প রেডি করতে বলেছে। আমি গল্পের কাজ ইতোমধ্যে শুরু করেছি। হয়তো আগামি মাসেই শুটিংয়ে যেতে পারি। ‘হ্যাকার’ এবং ‘পাসওয়ার্ড’ নামে আরও কাজ শাকিবের সঙ্গে হবে। তবে সেটা করোনা পরিস্থিতি ভালো হলে। কারণ এ দুটো ছবির বেশিরভাগ কাজ করতে হবে দেশের বাইরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসপাসওয়ার্ডমালেক আফসারীলিড বিনোদনশাকিব খানহ্যাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সরকারি ওয়েবসাইট থেকে তথ্য মুছে দিলো ব্রাজিল

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

‘ঢাকার ৩৮টি এলাকা ইয়েলো জোন বিবেচিত’

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT