চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘদিন পর মঞ্চে আসছে ‘ম্যাকবেথ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

১৪ মাস পর মঞ্চে আসছে পদাতিক নাট্যসংসদের ৩৬তম প্রযোজনা ‘ম্যাকবেথ’। রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাটকটির ৪১তম প্রদর্শনী।

উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটি অনুবাদ করেছেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ শামসুল হক। নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

ম্যাকবেথের গল্পটি গড়ে উঠেছে স্কটিশ সেনাপতি ম্যাকবেথকে কেন্দ্র করে। যুদ্ধ জয় করে ফেরার পথে রহস্যময় শক্তি তাদের পথ রোধ করে। এ শক্তি ভবিষ্যৎবাণীতে বলে, ‘প্রথমে ম্যাকবেথ কডোর প্রধান এবং পরবর্তীতে রাজা হবে। ব্যাংকো হবে রাজার আদি পিতা।’ ম্যাকবেথ চিঠির মাধ্যমে লেডি ম্যাকবেথকে এ তথ্য জানায়। এতে তার মনে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যার। তারপর নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ।

রাজা হত্যার দায় এড়াতে কৌশলে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষী, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী ও সন্তানদের। রহস্যময় শক্তির মোহে ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এক সময় লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন।

ইংল্যাংডের রাজার সহায়তায় ডানকানের পুত্র ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে নিজ রাজ্য পুনরুদ্ধার করে। অবশেষে ম্যাকডাফের অস্ত্রের আঘাতে ইতি ঘটে স্বেচ্ছাচারী ম্যাকবেথের।

ম্যাকবেথ চরিত্রে শাখাওয়াত হোসেন ও লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন শামছি আরা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হামিদুর রহমান, জাবেদ পাটওয়ারী, জনি খাদেম, মশিউর রহমান প্রমুখ। ওয়াহিদা মল্লিক জলির পোশাক পরিকল্পনায় সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান। নির্দেশনার পাশাপাশি মঞ্চ পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদাতিক নাট্য সংসদম্যাকবেথলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT