চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীঘির বিপরীতে নায়ক খুঁজছেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রবীন নির্মাতা আবদুস সামাদ খোকন পরিচালিত সিনেমাটির নাম ‘শ্রাবণ জোৎস্নায়’। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবিতে দীঘির বিপরীতে নায়ক খুঁজছেন নির্মাতা!

সোমবার দুপুরে খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামি ১৪ অক্টোবর থেকে ঢাকাতেই ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটির শুটিং শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। প্রায় সবকিছুই চূড়ান্ত। নায়িকা হিসেবে দীঘিকে চূড়ান্ত করলেও তার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

নির্মাতা বলেন, ইমতিয়াজ বর্ষণ ও দীঘিকে নিয়েই শুরুতে ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটি করার পরিকল্পনা ছিলো। কিন্তু আগে থেকেই বর্ষণ ‘ওরা ৭ জন’ নামে খিজির হায়াতের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন। সেই সিনেমার শুটিং শুরু হয়েছে, যা চলবে সামনের পুরো মাস। এদিকে আমার সিনেমাটি সরকারি অনুদানের, দ্রুত শেষ করার চাপ আছে। তাই অক্টোবরের মাঝামাঝিতে শুটিংয়ের সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। শিডিউলজনিত কারণে ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমায় থাকতে পারছেন না ইমতিয়াজ বর্ষণ।

তবে নির্মাতা এরইমধ্যে একাধিক অভিনেতার সাথে কথা বলছেন। তিনি জানান, গ্রামের লুকে মানাবে এমন অভিনেতা চাইছি। আবার দীঘির সাথেও যেন জুটি হিসেবে মানিয়ে যায়, এসব দিক বিবেচনা করেই অভিনেতা খুঁজছি।

এরইমধ্যে দীঘি ছাড়াও ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার সহ অনেকে। সিনেমাটির সংগীত বিভাগ নিয়েও কাজ গুছিয়ে ফেলেছেন বলে জানান ‘শিরি ফরহাদ’ খ্যাত এই নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানঅভিনেতাআবদুস সামাদ খোকনওরা ৭ জনঢালিউডদীঘিমাসুম বাশারমিলি বাশারমুনমুন আহমেদলিড বিনোদনশ্রাবণ জোৎস্নায়সরকারিসরকারি অনুদানসিনেমাসুব্রত বড়ুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT