চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে মহুয়া মৈত্রের বাড়ির বাইরে বিএসএফ, নজরদারির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

দিল্লিতে বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তরক্ষী৷ এমনই দাবি করলেন ভারতের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ কৃষ্ণনগরের এ সাংসদের অভিযোগ, তার উপরে নজরদারি চালানো হচ্ছে৷

এনডিটিভি জানায়, মহুয়া মৈত্রের অভিযোগ দিল্লিতে তার বাসভবনের বাইরে বিএসএফ-এর তিন জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করে রাখা হয়েছে৷ দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অবিলম্বে এই নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন মহুয়া৷

টুইটারে সেই চিঠির ছবি পোস্টও করেছেন তিনি৷

দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তবকে লেখা চিঠিতে মহুয়া দাবি করেছেন, গতকাল ১২ ফেব্রুয়ারি বড়খম্ভা রোড থানার স্টেশন অফিসার তার সঙ্গে দেখা করতে আসেন৷ এর কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির বাইরে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়৷

চিঠিতে মহুয়া অভিযোগ করেছেন, ‘সশস্ত্র এই অফিসারদের আচরণ দেখে মনে হচ্ছে আমি কখন বাড়ি থেকে বেরোচ্ছি, ঢুকছি তার উপরে তারা নজর রাখছেন৷ আমার মনে হচ্ছে আমার উপরে নজরদারি চালানো হচ্ছে৷’ চিঠিতে মহুয়া মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে৷

Our brave young men sign up for the BSF to guard India’s borders – using them for durwan duty outside my home is a bit silly, isn’t it, @CPDelhi , @MHAIndia pic.twitter.com/LViFEu2HOt

— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2021

Reneta

মহুয়ার দাবি, খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন, বড়খম্ভা রোড থানা থেকেই ওই তিন বিএসএফ জওয়ানকে তার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে৷

তিনি আরও লিখেছেন, ‘আমি দেশের একজন সাধারণ নাগরিক৷ এই ধরনের নিরাপত্তার জন্য অনুরোধ করিনি, চাইও না৷ ফলে এই অফিসারদের প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করছি৷’

প্রসঙ্গত, কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ এর পরিপ্রেক্ষিতে এবার তার উপর নজরদারি চালানোর বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষ্ণনগরের এ সাংসদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT