চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ১৪, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৭ জন। এ সময় আরও ৪০ জন মানুষ দগ্ধ ও আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা।

ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবনটিতে আগুন লাগে। চারতলা ভবনটিতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস ছিলো। আগুন লাগার পর স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অফিস ভবনের জানালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিতে ঘটনাস্থলে ছিলো অ্যাম্বুলেন্সও। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩ তলা ভবনটি একাধিক সংস্থার অফিস স্পেস হিসেবে ব্যবহৃত হত। ভবনটির প্রথম তলায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে সিসিটিভি ক্যামেরা এবং রাউটার প্রস্তুতকারক একটি কোম্পানির অফিস ছিল। ওই কোম্পানির মালিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। ভবনটি থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয় জানিয়েছে দিল্লি পুলিশ। ভবনের একটি ফ্লোরে এখনও মানুষ আটকে আছেন, তাদের উদ্ধারে আজ আবারও অভিযান চালাবে ফায়ার সার্ভিস।

ঘটনার পর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। শোক জানিয়ে নিহতের প্রত্যেকের পরিবারের প্রতি দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডঅগ্নিকাণ্ডে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT