আন্তর্জাতিক

দিল্লিকাণ্ডে আম আদমির কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি: কেজরিওয়াল

দিল্লিকাণ্ডে আম আদমির কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি: কেজরিওয়াল

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছড়িয়ে পড়া সংঘর্ষে আম আদমি পার্টি’র (আপ) কেউ জড়িত থাকলে তাকে দ্বিগুণ শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের দ্য ইন্টেলিজেন্স ব্যুরো’র এক সদস্য অঙ্কিত শর্মা নিহতের ঘটনায় আম আদমি পার্টির নেতা তাহির হুসাইনের নাম উঠে এসেছে। এ বিষয়ে কেজরিওয়ালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: সহিংসতায় মদতে যদি আমার মন্ত্রিসভার কেউ জড়িত থাকেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।

নিহত অঙ্কিতের পরিবারের পক্ষ থেকে তার নিহতের ঘটনায় তাহিরকে মদদ দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।

দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষ এবং বিপক্ষের দু’টি গ্রুপ শনিবার প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়ে। যাতে এখন পর্যন্ত ৩৫ জন পর্যন্ত নিহত হয়েছেন।

বিষয়:অরবিন্দ কেজরিওয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…