জনপদ

দিনাজপুরে ভুয়া গোয়েন্দা কর্মকতা আটক

দিনাজপুরে ভুয়া গোয়েন্দা কর্মকতা আটক

দিনাজপুর শহরের নীমনগর ফুলবাড়ী বাস স্ট্যান্ডে মোহাম্মদ মিলন নামের ভুয়া গোয়েন্দা কর্মকতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দু’টি ওয়্যারল্যাস সেট,পরিচয়পত্রসহ তাকে আটক করা হয়।

আটককৃত দিনাজপুরের বিরল উপজেলার সিংড়া গ্রামের মো. মনসুর আলী’র ছেলে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানিয়েছেন,বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় শহরের নীমনগর ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় ভুয়া গোয়েন্দা কর্মকতা-ডিবি পুলিশের নাম মোহাম্মদ মিলনকে।

এ সময় দু’টি ওয়ারল্যাস সেট,বিজিবি এবং পুলিশের দু’টি ভুয়া পরিচয়পত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…