স্পোর্টস

দিনটি তামিম-সাকিবের হলো না

দিনটি তামিম-সাকিবের হলো না

বল হাতে কিছুটা অবদান রেখেছেন। ব্যাট হাতেও শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু ভালো শুরুটা টেনে নিতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে একই পরিণতি তামিম ইকবালেরও। তাতে পোশোয়ারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

শারজায় পিএসএলের ১৩তম ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে করাচি কিংস। জবাব দিতে নেমে এক বল হাতে রেখে গুটিয়ে যাওয়ার সময় ১৬৫ রানের বেশি এগোতে পারেনি সাকিব-তামিমের পেশোয়ার জালমি। হারটি ৯ রানের।

শোয়েব মালিকের অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ গড়ে করাচি। ৪ চার ও ৩ ছয়ে ২৭ বলে ৫১ রান করেন শোয়েব। সাকিব ২ ওভার বল করে ১৪ রানে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করা বাবর আজমের উইকেটটি তুলে নেন।

রান তাড়া করতে নেমে ৩ চারে দারুণ কিছুর আভাসই দিচ্ছিলেন তামিম। কিন্তু ১১ বলে ১৬ রানের বেশি এগোতে পারেননি। সোহেল খানের বলে সাঙ্গাকারাকে ক্যাচ দিয়েছেন। সাকিব বল খেলেছেন ১৬টি। ৩টি চার তারও। উসমান খানের বলে বোপারাকে ক্যাচ দেওয়ার আগে ১৮ রান এসেছে তার ব্যাট থেকে।

পোশোয়ার একসময় ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারায়। রানের গতিতেও পিছিয়ে পড়ে। শেষ দিকে শহিদ আফ্রিদির ৩ চার ও ৫ ছয়ে ২৮ বলে ৫৪ রানেও তাই জয় আসেনি। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন দলটি।

বিষয়:তামিম-সাকিব পিএসএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…