চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব, তামিমকে ছাড়াই বাংলাদেশের আফগান-পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা আফগানিস্তানের সাথে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলাদেশের পেসারদের সুসময়ের চিত্রটা ফুটিয়ে তুলেছে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট। মিরপুরের ২২ গজে রাখা হয়েছে হালকা ঘাস। আফগানিস্তানের স্পিনারদের দমিয়ে রাখতে স্পোর্টিং উইকেটে টেস্ট খেলার পরিকল্পনা অনেক আগের। এখন দেখার পালা নতুন চ্যালেঞ্জে কতটা সফল হয় লিটন দাসের দল।
বুধবার সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। চোটের কারণে শেষমুহুর্তে ছিটকে গেছেন তামিম ইকবাল। ওপেনিংয়ে তাই অভিজ্ঞ কাউকে পাচ্ছে না বাংলাদেশ। জাকির হাসানের সঙ্গী হতে পারেন মাহমুদুল হাসান জয়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তো ছিটকে গেছেন আগেই। এ অলরাউন্ডারের অভাব পূরণেও রয়েছে চ্যালেঞ্জ।
প্রতিপক্ষ দলে রশিদ খান না থাকায় অবশ্য অস্বস্তি কিছুটা কম। তবে চ্যালেঞ্জ হিসেবে থাকছে ‘অচেনা’ প্রতিপক্ষ। ২৭ মাস পর আফগানরা টেস্ট খেলতে নামছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার ৬ বছরে মাত্র ৬টি টেস্ট খেলতে পেরেছে তারা। সবশেষ সাদা পোশাকে দলটি খেলেছে দুই বছরেরও বেশি সময় আগে।
টেস্টে মর্জাদা পাওয়ার পর আফগানিস্তান বাংলাদেশের মুখোমুখি হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। লেগ স্পিনার রশিদ ১১ উইকেট নিয়ে টাইগারদের বিধ্বস্ত করেছিলেন সেবার। হারতে হয়েছিল ২২৪ রানের বিশাল ব্যবধানে। এরপর আর টেস্টে মুখোমুখি হয়নি দল দুটি।
মিরপুরের উইকেট নিয়ে ধোয়াশা রাখা হয়নি মোটেও। টাইগার স্কোয়াডে ৫ পেসারের অন্তর্ভূক্তিও ষ্পষ্ট করে সব। উইকেট কেমন হতে পারে সেটির ধারণা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমি তো বলব, এটা খুব ভালো স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটসম্যান, ফাস্ট বোলার ও স্পিনারদের জন্যও কিছু না কিছু থাকবে। আমি খুব ভালো একটা প্রতিযোগিতা দেখতে চাই।’
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৩ বছরের যাত্রায় বাংলাদেশ খেলেছে ১৩৭ ম্যাচ। অভিজ্ঞতায় ঢের এগিয়ে স্বাগতিকরা। টেস্টে বাংলাদেশের পথচলা থেকেই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন আফগানদের ইংলিশ কোচ জনাথন ট্রট।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেস্ট খেলা শুরুর সময় বাংলাদেশ যতটা আশাবাদী ছিল…(আফগানিস্তানের ক্রিকেটাররাও এখন তেমন হতে পারে)। দেখুন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক দলকে হারিয়ে দেয়। ঘরের মাঠে তো অবশ্যই। আমার মতে, এই লক্ষ্যটা থাকা গুরুত্বপূর্ণ। এই জিনিসটিই খেলাটিকে এগিয়ে নেয়।’

 

দলের অনভিজ্ঞতাকে বড় করে দেখতে নারাজ সফরকারী দলের কোচ, ‘ঘরের মাঠে খেলা যে কোনও দলের জন্য বাড়তি সুবিধা। তাছাড়া বাংলাদেশ দল অনেক টেস্ট খেলেছে, তারা অভিজ্ঞ দল হিসেবে কিছু সুবিধা পাবে। তার মানে এই নয় যে তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা সত্যিই ভালো প্রস্তুতি নিয়েছি, খেলোয়াড়রা অসাধারণ ট্রেনিং করেছে। তারা বাংলাদেশে টেস্ট খেলা নিয়ে রোমাঞ্চিত। অতীতে যা ঘটেছে, কে ফেভারিট কিংবা কন্ডিশন কার পক্ষে, সেটা নির্ভর করে কাল কী ঘটবে এবং কে সেরাটা দেয়। আমার কাজ হলো কালকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য সবাইকে প্রস্তুত রাখা।’

ট্যাগ: টেস্টতামিম-সাকিববাংলাদেশ-আফগানিস্তানমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁচা ঝিনুক খেয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু

পরবর্তী

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী
তাজা পাকা আমের ছবি, গাঢ় সবুজ ও হলুদ রঙের আম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনি ডেপ ও অ্যাম্বার হ্যার্ডের ছবি, আদালত ও সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের পর ফিরছেন অ্যাম্বারও

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT