বিনোদন

দারাজের আড্ডায় এবার সাকিব আল হাসান

সাকিব আল হাসান দারাজের আড্ডায়, ভাবনায় মগ্ন, হাতে ফল. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের আড্ডায় সাকিব আল হাসান, ভাবনায় মগ্ন, হাতে ফল, বাংলাদেশি ক্রিকেট তারকা. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাপক সাড়া ফেলেছে দারাজের তারকা আড্ডা ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’। ১ নভেম্বর থেকে শুরু হওয়া দারাজ ক্যাম্পেইনের এই শোতে এবারের অতিথি দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

১ থেকে ১১ নভেম্বর প্রতিদিন দেশসেরা একজন তারকার সঙ্গে ঘণ্টাব্যাপী আড্ডা ও খেলার সুযোগ করে দিয়েছে জনপ্রিয় ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান দারাজ।

মারিয়া নূরের উপস্থাপনায় শোটিতে এখন পর্যন্ত অতিথি হয়ে এসেছেন মোশাররফ করিম, অপু বিশ্বাস, ক্রিকেটার তাসকিন আহমেদ, মেহজাবীন, তানজিন তিশা, মাহিয়া মাহি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূর্ণিমার মতো তারকারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের পর্দা ও দারাজের ফেসবুক পেজে সাকিব আল হাসানের সঙ্গে আড্ডা আয়োজনটি উপভোগ করতে পারবেন দর্শক।

বুধবার (১১ নভেম্বর) শেষ হচ্ছে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’টি। এদিনের অতিথি থাকবেন অভিনেত্রী জয়া আহসান। এই পর্বটি দেখা যাবে রাত সাড়ে ৮টায়।

প্রতি অ্যাপিসোডে ভাগ্যবান ৫ জন দর্শক স্পিন দ্য উইনের মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আকা রেজা গালিব।

বিষয়:অপু বিশ্বাস ক্রিকেটার তাসকিন আহমেদ চঞ্চল চৌধুরী চিত্রনায়িকা পূর্ণিমা চ্যানেল আই তানজিন তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…