চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদি-মায়ের সম্পর্ক সাপে-নেউলে: শর্মিলাকে নিয়ে মুখ খুললেন সারা

রাধামাধব মণ্ডলরাধামাধব মণ্ডল
৩:২৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

সিনেমা জগতে এখনও এই অভিনেত্রীকে দেখলে বুকের মধ্যে ধড়াস করে ওঠে বহু সিনেমা প্রেমীদের। সেই অভিনেত্রীর মায়া ভরা রূপে আজও পাগল কত পুরুষ। টানা চোখে অমোঘ আকর্ষণ। তিনি আর কেউ নয়, তিনিই কিংবদন্তী অভিনেত্রী বঙ্গ তনয়া শর্মিলা ঠাকুর। উত্তম কুমারের ‘আনন্দআশ্রমে’ আজও তিনি বাঙালিকে জয় করে রেখেছেন।

শুধুমাত্র বিনোদন জগত নয়, গ্রাম বাংলার আপামর বাঙালির কাছেও তিনি আজও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। শর্মিলা বাঙালি কন্যা হলেও এখন সে পতৌদি বাড়ির বৌ। এছাড়া সাইফ আলি খান ও সোহা আলি খানের তিনি মা। সারা আলি খান, ইব্রাহিম, তৈমুর আলি খানের ঠাকুমা ও ইনায়ার দিদা। সব সম্পর্কেই তিনি একশোতে একশো এখনও।

নাতি নাতনিদের সঙ্গে সর্বদা মিষ্ট সম্পর্ক এই কিংবদন্তী অভিনেত্রীর মূলধন। নাতি, নাতনিদের সঙ্গে বরাবরই শর্মিলা ঠাকুমার থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শোনা যায়। মাঝে কিংবদন্তী অভিনেত্রী তৈমুরের উপর ক্রমাগত ক্যামেরার ফ্ল্যাশ নিয়ে বিরক্তবোধ করেন শর্মিলা ঠাকুর। ঠিক তেমনি সারা এবং ইব্রাহিম এর কাছে না থাকলেও সব সময় তার মনের কাছাকাছি বলেন। কখনো তৈমুরের জন্য সারা আর ইব্রাহিমকে কম ভালোবাসেননি তিনি। সে সব কথা সিনেজগতে ঘোরে।

সারাও নিজের আম্মাকে বড় ভালোবাসেন। এই প্রথম নিজের বড় আম্মা ​শর্মিলা ঠাকুরকে নিয়ে মুখ খুললেন সারা আলি খান। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আম্মাকে নিয়ে তিনি বললেন, শর্মিলা ঠাকুর তার ঠাকুমা, এ কথা ভাবলেই মাঝে মাঝে তার বেশ রোমাঞ্চিত অনুভূতি হয়। ছোট থেকেই তিনি তার অভিনেত্রী ঠাকুমার অভিনয়ের বড় ভক্ত। যখন আরাধনা সিনেমার ‘মেরে স্বপ্নো কি রানি’ দেখেন, তখন আম্মার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। স্বপ্নের মতো লাগে। তখন তিনি মনে করেন শর্মিলা তার ঠাকুমাতো এটা সত্যি!

নিজের জীবনে শর্মিলাকে পেয়ে তিনি বেশ খুশি হয়েছেন শুধু নয় সৌভাগ্যবানও বলে মনে করেন। তিনি নিজের ঠাকুমাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে মনে করেন, তার জীবনে। তিনি আরও বলেন, শর্মিলা একজন তারকার পাশাপাশি একজন পারিবারিক মর্যাদার মানুষ, যার মধ্যে দয়া-মায়ার অপূর্ব সংমিশ্রন আছে। শর্মিলা ঠাকুরকে নিজের জীবনে কাছে পেয়ে, নিজেকে সবচেয়ে বেশি ধন্য বলেও মন্তব্য করেন সারা আলি খান। কথাগুলো বলতে বলতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

পতৌদি বাড়ির বড় মেয়ে সারা, সাইফ আলি খানের বড় মেয়ে। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিয়ে ভেঙে যাওয়ার সময় সারার বয়স ছিল মাত্র ৯ বছর। তারপর তিনি তার ভাই ইব্রাহিমের সঙ্গে বড় হন অমৃতার কাছেই। তা বলে বাবার প্রতি ভালোবাসা এক বিন্দু কমেনি তার। শোনা যায় সাইফের পাশাপাশি শর্মিলার সঙ্গেও সম্পর্ক চরমে ওঠে অমৃতার। একে অপরকে সহ্যই করতে পারতেন না এই শাশুড়ি বৌমার জুটি। যদিও পরবর্তীতে অমৃতা আলাদা হয়ে যায় নিজের মতো।

Reneta

বাবা আর সৎ মা কারিনা কাপুর খানকেও বেশ সম্মান করেন অভিনেত্রী সারা আলি খান। এমনকি বাবার সঙ্গে থাকলে খুদে তৈমুরকে নিয়ে সারাদিন কেটে যায় অভিনেত্রীর। শর্মিলা ঠাকুরের বড় নাতনি ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নং ওয়ান’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমৃতাকারিনাতৈমুরশর্মিলা ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT