বিনোদন

সন্তানদের কাছে পাচ্ছেন না, ক্ষুব্ধ কারিনা!

মা ও শিশুদের খুনসুটি, শিশুর হাসি ও মা’র প্রেমময় চোখের দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও মা একসঙ্গে খুনসুটি করছে, শিশুর হাসি ও মা’র প্রেমময় চোখের দেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত হওয়ায় পুরোপুরি আইসোলেশনে রয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সংক্রমণ এড়াতে থাকতে হচ্ছে সন্তানদের থেকে দূরে।

আর এ কারণে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আই হেট ইউ করোনা। আমার বাচ্চাদের (তৈমুর এবং জেহ) মিস করছি! তবে জলদি দেখা হবে।’

সম্প্রতি করণ জোহরের বাড়িতে ডিনার পার্টিতে অংশ নেওয়ার পরেই কারিনা কাপুর আর অমৃতা অরোরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই পার্টির আরও দুই অতিথি সীমা খান আর মাহিপ কাপুরও করোনা পজিটিভ। যদিও করণ জোহরের করোনা রিপোর্ট নেগেটিভ।

এদিকে করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমনটাই অভিযোগ আগেই এনেছে মুম্বাই সিটি কর্পোরেশন। এছাড়াও কোভিড আক্রান্ত কারিনা সঠিক তথ্য দিচ্ছেন না, এমন অভিযোগও আনা হয়েছিল বিএমসির তরফে।

বিষয়:করণ যোহর করন যোহর করোনা ভাইরাস কারিনা কাপুর খান কোভিড তৈমুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…