অন্যান্য খেলা

দলগত কম্পাউন্ডে ব্রোঞ্জ আনল বাংলাদেশ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

বাংলাদেশের ক্রীড়াবিদরা ব্রোঞ্জ পদক জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রীড়াবিদরা দলগত কম্পাউন্ডে ব্রোঞ্জ পদক জয় উদযাপন করছেন, পেছনে বিভিন্ন স্পোর্টস সংস্থার লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট আর্চারিতে মেয়েদের দলগত কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ইরাকের সোলেমানিয়ায় মঙ্গলবার স্বাগতিক ইরাককে হারিয়েছে বন্যা আক্তার, শ্যামলী রায় ও সুমা বিশ্বাসের বাংলাদেশ দল।

কম্পাউন্ড ইভেন্টের গ্রুপের খেলায় বাই পেয়ে সেমিফাইনালে ওঠেন বন্যা, শ্যামলী ও সুমারা। ফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের কাছে তারা হেরে যান ২১৭-২২৪ স্কোরে।

কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দলও বাই পেয়ে সেমিফাইনালে ওঠে। যেখানে কাজাখস্তানকে ২৩১-২২৮ স্কোরে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তারা।

ছেলেদের এককের রিকার্ভ ইভেন্টে সোনার লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের রোমান সানা। সোমবার উজবেকিস্তানের প্রতিপক্ষকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে গেছেন তারকা এ আর্চার।

বিষয়:বন্যা বাংলাদেশ রোমান শ্যামলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…