চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মন স্পর্শ করা সেই শিশু চরিত্রগুলো কে কোথায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

‘কুচ কুচ হোতা হ্যায়’র সেই ছোট্ট অঞ্জলির কথা মনে আছে? যার অভিনয় দেখে কেঁদেছেন সেই সময়ের বলিউড ছবির দর্শক! কিংবা সেই ছবির ছোট্ট সর্দার চরিত্রটি? যে আকাশের তারা গুণে গুণে সময় কাটাতো? কিংবা ‘কাভি খুশি কাভি গম’-এর রোহানকে মনে আছে? যাকে লাড্ডু বলে ক্ষেপানো হত!

বলিউডের এরকম বেশকিছু শিশু চরিত্র নানাভাবে দর্শকের মনে দাগ কেটেছে। কিন্তু তারা এখন কোথায়? হারিয়ে গেছেন, নাকি অভিনয়েই নিয়মিত? শিশু চরিত্র হিসেবে জনপ্রিয়তা পাওয়া বলিউডের এমন সব চরিত্রদের নিয়েই এই ফিচার:

দার্শিল সাফারি: আমির খানের ‘তারে জমিন পার’ ছবিতে ‘ইশান’ চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল দার্শিলের। শিশু অভিনেতাদের জন্য ভাল পারিশ্রমিকের ট্রেন্ডটা চালু করেছিল এই দার্শিলই।

হান্সিকা মোতয়ানি: টেলিভিশন নাটক দিয়ে হান্সিকার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তাকে দেখা যায় ‘কোয়ি মিল গায়া’ ও ‘অ্যাবরা কা ড্যাবরা’ এর মত সিনেমাতে শিশু শিল্পীর চরিত্রে। ছোট্ট মেয়েটাই যে বড় হয়ে হিমেশ রেশমিয়ার হিরোইন হয়ে গিয়েছিলেন, তা কি জানতেন? তবে শুধু বলিউডেই নয়, পরবর্তী কালে বেশ কিছু তামিল ছবিতেও দেখা গিয়েছিল হান্সিকা মোতয়ানিকে।

শ্বেতা বসু প্রসাদ: ২০০২ সালে মুক্তি প্রাপ্ত ‘মাকড়ি’ সিনেমার সেই শিশু অভিনেত্রীকে মনে পড়ে? জ্বি হ্যাঁ, ঠিকই ধরেছেন বলছি শ্বেতা বসু প্রসাদের কথা। যিনি এই ছবিটির জন্য ‘সেরা শিশুশিল্পী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। যদিও সিনেমাতে অভিষেকের আগে থেকেই তিনি টেলিভিশন নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে শ্বেতাকে ‘বদরিনাথ কি দুলহানিয়া’, ‘দ্য তাশখন্দ ফাইল’ সিনেমা সহ আরো বেশ কিছু বলিউড সিনেমাতে দেখা গিয়েছিল।

পারজান দস্তুর: ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর পর দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট সেই সর্দার। একটি বিজ্ঞাপনে সেই ছোট্ট ছেলেটার জিলিপি চাওয়ার ধরনেও মন ভরে গিয়েছিল দর্শকদের। ছোট্ট সেই ছেলের নাম পারজান দস্তুর। কিন্তু এরপর বহু দিন আর তাঁকে দেখা যায়নি। তবে ইদানিং বলিউডে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন পারজান।

Reneta

অ্যাহসাস চান্না: ‘কাভি আলবিদা না ক্যাহনা’র সেই ছোট্ট ছেলেটা কিন্তু আসলে ছেলে নয়। আদতে সে একজন মেয়ে। আর মেয়েটির নাম অ্যাহসাস চান্না। অ্যাহসাস বড় হওয়ার পরে বেশ কিছু বিজ্ঞাপন এবং কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অ্যাহসাস।

সানা সাইদ: অনেক বড় হয়ে গিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর সেই ছোট্ট অঞ্জলি।  বড় হয়ে  ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মুন্না মাইকেল’ ছাড়া আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সানা।

জিবরান খান: ‘কাভি খুশি কাভি গম’-এর সেই কৃশকে বোধ হয় সকলেরই মনে আছে। কিন্তু সেই ছবির পর কোথায় উধাও হয়ে গেলেন সেই শিশু অভিনেতা? আজ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছেন সেই কৃশ অর্থাৎ জিবরান খান। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে চিফ অ্যাসিস্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন জিবরান।

কাভিশ মজুমদার: ‘কাভি খুশি কাভি গম’-এর আরেক শিশু শিল্পী ছিলেন রোহান। যাকে ছোটকালে লাড্ডু বলে ক্ষেপানো হত। সেই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন কাভিশ। এই কাভিশকে পরবর্তীতে ‘গোরি তেরে পেয়ার ম্যায়’, ‘ম্যায় তেরা হিরো’ সহ বেশ কিছু ছবিতে দেখা গিয়েছিল।

মালভিকা রাজ: মালভিকার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল করণ জোহর পরিচালিত সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ। এই ছবিতে কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মালভিকা। বর্তমানে ইন্ডিয়ার টপ মডেলদের একজন সেই ছোট্ট পু।

অনুজ পণ্ডিত শর্মা: হৃতিকের ‘কোয়ি মিল গায়া’ ছবিটির ছোট্ট সর্দারের কথা মনে আছে? যেই চরিত্রে দেখা মিলেছিল অনুজের। সেই অনুজকে পরবর্তীতে দেখা যায় অপরাধ বিষয়ক টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ এর বেশ কিছু পর্বে। -স্কুপহুপ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকই মিল গায়াকাজলতারে জমিন পারলিড বিনোদনশাহরুখ খানহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT