জনপদ

দম্পতির ঝগড়া মিটাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

বাংলাদেশের একজন যুবক ক্যাফে বা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ক্যাফে বা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে কিছু মানুষ ও দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে অন্যের ঝগড়া মেটাতে গিয়ে প্রকাশ্য ছুরিকাঘাতে আলিমুল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাইমহাটী এলাকার যমুনা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আমিনুল পৌর এলাকার বাইমহাটি গ্রামের সেলিম মোল্লার ছেলে ও পেশায় পৌরসভার পরিছন্নতা কর্মী। এঘটনায় অভিযুক্ত সাব্বির একই এলাকার আমানউল্লাহর ছেলে। এছাড়াও তিনি একটি বে-সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানায়, যমুনা জেনারেল হাসপাতালের সামনের অজ্ঞাত এক দম্পতির ঝগড়া মিমাংসা করতে এগিয়ে যায় আলিমুল। এক পর্যায়ে সাব্বিরও সেখানে যায়। পরে সাব্বির ও আলিমুলের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায় সাব্বির পাশের একটি চায়ের দোকান থেকে ছুরি এনে আলিমুলকে পেটে আঘাত করে চলে যায়। এসময় স্থানীয়রা আহত আলিমুলকে যমুনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করে।

তিনি আরও জানান: সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে বেলা সাড়ে দুপুরের তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে তিনি জানান।

বিষয়:নিহত যুবক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…