চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথম ৫জি নেটওয়ার্ক নিয়ে আসছে টেলিটক ও নোকিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রথমবারের মতো দেশে ৫জি নেটওয়ার্ক স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে নোকিয়া।

এই চুক্তি বাংলাদেশে ৫জি নেটওয়ার্কের মাধ্যমে অটোমেশন, ডিজিটালাইজেশন এবং ইন্ডাস্ট্রি ৪.০ চালনার জন্য সরকারের ডিজিটাল এজেন্ডাকে তুলে ধরবে।

নতুন এই নেটওয়ার্কটি হবে দ্রুততর, নির্ভরযোগ্য ও স্বল্প বিলম্বসম্পন্ন, যা শিক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খাতের বৈপ্লবিক পরিবর্তনকে সমর্থন করবে।

৫জি নেটওয়ার্ক স্থাপনার প্রাথমিক পর্যায়ে, নোকিয়া’র সাম্প্রতিক রিফশার্ক সিস্টেম থেকে চিপ-পাওয়ার্ড এয়ারস্কেল ইক্যুইপমেন্ট পোর্টফোলিওতে সরঞ্জাম সরবরাহ করবে।

সেইসাথে নোকিয়া’র ৫জি এয়ারস্কেল ডিজিটাল বেসব্যান্ড ইউনিটকে একটি প্লাগইন ক্ষমতা প্রদান করবে যাতে প্রয়োজনীয় ধারণক্ষমতা বজায় থাকে।

নোকিয়া ঘনবসতি সম্পন্ন শহুরে পরিবেশে ও বিস্তীর্ণ এলাকায় কভারেজ প্রদানে সক্ষম। এই কভারেজ বাস্তবায়নে উচ্চ-কর্মক্ষম ৬৪-টিআরএক্স এয়ারস্কেল ও বিশাল এমআইএমও অ্যাডাপ্টিভ অ্যান্টেনা থাকবে।

Reneta

টেলিটক বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে ৫জি নেটওয়ার্ক চালু করছে। টেলিটক গ্রামীণ এলাকার পাশাপাশি শহরগুলোতেও ৫জি নেটওয়ার্ক প্রবর্তন এবং সম্পূর্ণ নেটওয়ার্ক উন্নত করছে।

২০০৪ সাল থেকে দেশে ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্কগুলোর স্থাপনায় নোকিয়া-টেলিটক পারস্পরিক অংশীদার হিসেবে কাজ করছে। নোকিয়া প্রয়োজনীয় পরিবহন ও কোর সল্যুশন সরবরাহ করে। এছাড়াও নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দিন বলেন, “এই উদ্যোগটি নিঃসন্দেহে ৫জি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত দেশের ভবিষ্যত ডিজিটাল সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোকিয়ার এই সহযোগিতা ও অংশীদারিত্ব আমাদের একটি অত্যাধুনিক নেটওয়ার্ক সরবরাহের এবং গ্রাহকদের কাছে উচ্চতর যোগাযোগ পরিষেবা প্রদানের মূল চাবিকাঠি।”

রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক পিএলএম নোকিয়া’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক অ্যাটকিনসন বলেন, “টেলিটকের সাথে আমাদের দীর্ঘকালের এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ৫জি নেটওয়ার্কের যুগে পদার্পণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। টেলিটক এবং বাংলাদেশ সরকারের ৫জি নেটওয়ার্কের মাধ্যমে সামাজিক পরিবর্তন সাধনের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্যোগ টেলিটককে গ্রামীণ অঞ্চলে ভালো কভারেজ প্রদানের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে এবং শহরাঞ্চলের গ্রাহকদের ধরে রাখতে সহায়ক হবে। বিশ্বব্যাপী সেবা প্রদানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেলিটক তাদের গ্রাহকদের অভিনব সেবা প্রদানে সক্ষম হবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫জিটেলিটকনোকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT