বিনোদন

‘থালাইভি’ প্রশংসা না পাওয়ার কারণ বলিউড: ক্ষুব্ধ কঙ্গনা

থালাইভি সিনেমার প্রচার অনুষ্ঠানে অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রীদের একটি দল সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, যেখানে তারা বিভিন্ন পোজে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘থালাইভি’। বক্স অফিসে আশানুরূপ ফল দেখাতে পারেনি ছবিটি। পায়নি সহকর্মীদের প্রশংসাও! আর এ কারণেই চটেছেন বলিউডের এই কুইন!

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে কেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনাও হয়নি, পাশাপাশি ছবিটির প্রশংসা করে বলিউডের কেউই কেন কিছু বলেননি- এই অভিযোগ তুলে আবারও আক্রমণাত্মক রূপ ধারণ করলেন কঙ্গনা!

কঙ্গনার দাবি বলিউডের সবাই টার্গেট করেই তার অভিনীত এই সিনেমাকে সমর্থন দেননি। প্রথমে মাল্টিপ্লেক্স মালিকেরা এবং পরবর্তীতে ‘বলিউড মাফিয়া’রা  মিলে ছবিটিকে সফল হতে দেয়নি। এছাড়াও, বলিউডে গ্যাংসিজম এবং গ্রুপিজমের কারণে সাফল্যের মুখ দেখতে পারেনি ‘থালাইভি’- এমনটাই দাবি কঙ্গনার।

বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং প্রযোজিত এবং বিজয় পরিচালিত ছবি ‘থালাইভি’। ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী। এছাড়াও আরও রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও।

বিষয়:অভিনয় কঙ্গনা কুইন থালাইভি বক্স অফিস বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…