বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত একটি নাম শাহনাজ রহমতউল্লাহ। ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের অনুপ্রেরণায় তিন ভাই বোন গান শিখেছিলেন। তাঁর বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, আরেক ভাই চিত্রনায়ক জাফর ইকবালও করতেন গান। কিংবদন্তী এ শিল্পী শনিবার দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ-এর মতো বেশকিছু দেশাত্মবোধক গান গেয়েছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমত উল্লাহ’র গাওয়া চারটি গান স্থান পায়। ভিডিও: চ্যানেল আইয়ের আর্কাইভ থেকে নেওয়া।






