অন্যান্য খেলা

তুমুল লড়াইয়ে জভেরেভের চোট, ফাইনালে উঠলেন নাদাল

টেনিস ম্যাচে জভেরেভের চোটের কারণে তার পাশে দাঁড়িয়ে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস ম্যাচে জভেরেভের চোটের কারণে তার পাশে দাঁড়িয়ে চিকিৎসক, খেলোয়াড়ের পা ব্যথায় ব্যথিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সেটেই লড়াই হয় তুমুল। রুদ্ধশ্বাস লড়াইয়ের উদ্বোধনী সেট টাইব্রেকারে নিজের করে নেন রাফায়েল নাদাল। কঠিন প্রতিদ্বন্দ্বীতায় পরের সেটও শেষ হয় সমতায়। ১২তম গেমে নাদালের একটি শট ফেরাতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে চিৎকার করে উঠেন আলেক্সান্ডার জভেরেভ। এরপর আর উঠেই দাঁড়াতে পারেননি জার্মান তারকা। আর তাতে সেমিফাইনালে না জিতেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেলেন নাদাল।

শুক্রবার রোলাঁ গাঁরোতে সেমির লড়াইয়ের মাঝে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন জেভেরভ। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠলেন নাদাল।

সেমিফাইনালের ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল একদম শুরুতেই। প্রথম সেটে দুজনই লড়েছেন সমানে সমান। ৬-৬ পয়েন্টে সমতা হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও লড়াই হয় তুমুল। টাইব্রেকার ১০-৮ এ নিষ্পত্তি হলে প্রথম সেট জিতে এগিয়ে যান নাদাল।

জমজমাট লড়াই হয় দ্বিতীয় সেটেও। কিন্তু টাইব্রেকারের ঠিক আগে নাদালের শট ফেরাতে গিয়ে আহত হন জভেরভ। ব্যথায় কাতরাতে কাতরাতে কিছুক্ষণ উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেননি। শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ২৫ বর্ষী তারকা।

বিষয়:জেভেরেভ নাদাল ফ্রেঞ্চ ওপেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…