চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুই’ বলে সম্বোধনের ‘অপরাধে’ মেহেদীকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর দক্ষিণখানে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বের জেরে খুন হতে হয় মেহেদী হাসানকে (১৭)। এমন তথ্য জানিয়ে পুলিশ বলছে, অন্য গ্রুপের এক সদস্যকে ‘তুই’ বলে সম্বোধন করার ‘অপরাধে’ তাকে ছুরি চালিয়ে হত্যা করে প্রতিদ্বন্দ্বি গ্রুপ।

শান্ত এবং আরাফাত এই দুই কিশোরের নামে পরিচালিত গ্রুপ দুটি দীর্ঘদিন ধরেই সেখানে সক্রিয়। তাদের মধ্যে ‘সিনিয়র’ আর ‘জুনিয়র’ গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দের বলি হতে হয়েছে মেহেদীকে।

এরই মধ্যে এ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি গোয়েন্দা তথ্য ব্যবহার করে সিলেট এবং দিনাজপুর থেকে ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন; সাইফ, মনির, আরাফাত, সাইফুল, মেহেরাব, আপেল, সিফাত ও সোহেল। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।

গত ৩১ অগাস্ট ছুরিকাঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয় মেহেদীর। ঘটনার পরদিন তার বাবা দক্ষিণখান থানায় একটি মামলা করেন।

এই ঘটনায় জড়িতদের আটক করতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছিল।

Reneta

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি ইউনিয়ন পরিষদের নগরিয়া এলাকায় আধিপত্য বিস্তার, বড়-ছোট দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয় নিয়ে কিশোর শান্ত ও আরাফাত গ্রুপের মধ্যে প্রায়ই হাতাহাতি ও মারামারি হতো।

এর জেরেই শান্ত গ্রুপের সদস্য মেহেদীকে হত্যার ঘটনাটি ঘটেছে বলে গ্রেপ্তারদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছে পুলিশ।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, ঘটনার শুরু বেশ কিছুদিন আগে। আরাফাত গ্রুপের কাউসার নামের এক সদস্য মেহেদীকে ‘তুই’ সম্বোধন করে। এর জের ধরে শান্ত গ্রুপের ছেলেরা কাউসারকে মারধর করে।

‘এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট আবারো শান্ত গ্রুপের সদস্যরা আরাফাত গ্রুপের সদস্য সাইফকে মারধর করে। এরপরই শান্ত গ্রুপের মেহেদীর ওপর হামলার পরিকল্পনা করে আরাফাত গ্রুপ।’

ডিসি মিডিয়া জানান, পরিকল্পনা অনুযায়ী গত ৩১ আগস্ট স্থানীয় সংসদ সদস্যের কর্মসূচিতে মিছিল নিয়ে আসার পর মেহেদীর ওপর হামলা চালায় আরাফাত গ্রুপের সদস্যরা।

পরে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে প্রথমে কেসি হাসপাতাল ও পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদুর রহমান জানান, এ এলাকায় উঠতি বয়সী ছেলেরা বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত। গ্রুপগুলো হলো- ‘জিম-জিয়াদ গ্রুপ’, ‘শান্ত গ্রুপ’, ‘আরাফাত গ্রুপ’, ‘কামাল গ্রুপ’, এবং ‘আনছার গ্রুপ’। এরাই এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং, ছিনতাই, হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধে সঙ্গে জড়িত।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, মেহেদীকে হত্যার পর খুনিরা ঢাকার বাইরে পালানোর চেষ্টা করেছিল। তাদেরকে পালিয়ে যেতে অভিভাবকরাও সহযোগিতা করেছেন। এজন্য তাদেরও আইনের আওতায় আনা হবে।

এই হত্যায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরকিশোর গ্রুপকিশোর হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT