চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীরে এসে তরী ডুবল মোহামেডানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্য ২৭৫ রানের। প্রতিপক্ষের দেয়া এ লক্ষ্যের একেবারে কাছে গিয়েও হারতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তীরে এসে তরী ডোবার ম্যাচে মোহামেডান পুড়েছে তিন রানের আক্ষেপে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩ রানে হেরেছে সোহাগ গাজীর দল।

ম্যাচে নামার আগে মোহামেডান-দোলেশ্বরের পয়েন্ট ব্যবধান ছিল ৪। শিরোপা জয়ের কোনো ব্যাপার বা একে অপরকে ছাড়িয়ে যাওয়ারও কোনো হিসেব ছিল না। তবে উত্তেজনাকর এক ম্যাচই উপহার দিয়েছে দুদল।

প্রথম ব্যাট করে তিন ফিফটিতে মোহামেডানকে ২৭৫ রানের টার্গেট দেয় প্রাইম দোলেশ্বর। সর্বোচ্চ ৮৯ রান করেন ফরহাদ হোসেন। হাফসেঞ্চুরি করেন সাইফ হাসান (৫৫) ও সৈকত আলি (৬৫)।

শেষদিকে ২৮ বলে ৩৮ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মার্শাল আইয়ুব। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে দোলেশ্বরের স্কোর দাঁড়ায় ২৭৪।

মোহামেডানের হয়ে দুই উইকেট নিয়ে সফল বোলার শফিউল ইসলাম।

মোহাম্মদ আশরাফুলের ফিফটির সঙ্গে অন্যদের ছোট ছোট ইনিংসে ভর করে জয়ের দিকেই যাচ্ছিল মোহামেডান। জিততে জিততেও শেষ পর্যন্ত তিন রানের ঘাটতি পূরণ করতে পারেনি তারা।

Reneta

আশরাফুল সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া রাহাতুল ফেরদৌস ৩৭, নিহাদুজ্জামান ৩৫, ইরফান সুক্কুর ২৬, আব্দুল মাজিদ ২৫ ও রকিবুল ইসলাম ২২ রান করেন। ৯ উইকেটে ২৭১ রানে থামে মোহামেডানের ইনিংস।

দোলেশ্বরের হয়ে তাইবুর রহমান নেন তিন উইকেট। এছাড়া ফরহাদ রেজা ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নেন।

হারে ডিপিএলের এ আসরে ছয় নম্বর দল হিসেবে শেষ করল মোহামেডান। ১৬ ম্যাচে সাত জয় ও নয় হারে তাদের পয়েন্ট ১৪। সমানসংখ্যক ম্যাচে দশ জয় ও তিন হারে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২০। ১৬ ম্যাচে আবাহনী ও রূপগঞ্জের সমান ২৬ পয়েন্ট হলেও রানরেটের হিসেবে শিরোপা জিতেছে আবাহনী। মঙ্গলবার সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরির ঝড়ে আকাশী-নীলরা উড়িয়ে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT