আদালত

তিন মামলায় খালেদা জিয়াকে জামিন আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে কুমিল্লার আদালতে করা দুই মামলা এবং মানহানির অভিযোগে নড়াইল আদালতে করা এক মামলায় জামিন আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন করার অনুমতি দিয়ে আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আজই এই মামলাগুলোতে হাইকোর্টে জামিন আবেদন করা হবে।’

বিষয়:খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…