চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

রাষ্ট্রয়াত্ব তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা চলতি বছরের ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষা পেছানোর কারণে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান জানান, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ৯ নভেম্বর জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১৬ নভেম্বর করা হয়েছে।

৯ নভেম্বর সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসির) ৪ নভেম্বরের পরীক্ষাটি ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Reneta

সে ঘোষণা অনুযায়ী ৪ নভেম্বরের পেছানো জেএসসিতে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ কারণে ৯ তারিখে অনুষ্ঠিতব্য ব্যাংকের নিয়োগ পরীক্ষাটি পিছিয়ে ১৬ নভেম্বর নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি ব্যাংকবিডিবিএলব্যাংকসেমি লিডসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT