বিনোদন

তিন বছর পর টেইলরের নতুন গান

তিন বছর পর টেইলরের নতুন গান

টেইলর সুইফটের গাওয়া  নতুন অ্যালবামের নাম ‘রেপুটেশন’। আর এই অ্যালবামের একটি গান  ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’। তিনি প্রায় তিন বছর আড়ালে থাকলেও এবার নতুন নতুন গান নিয়ে হাজির হলেন ভক্তদের উদ্দেশ্যে। যদি নতুন অ্যালবাম আসে, তাহলে এটা হবে তার ষষ্ঠ একক অ্যালবাম।

ধারণা করা যাচ্ছে, গানের  প্রতিটি কথা যেন নিন্দুককে উদ্দেশ্য করে লিখা। এবার টেইলর কান্ট্রি ঘরানা থেকে বের হয়ে গানকে নতুন মোড়কে তুলে ধরেছেন।

গানটির একটি লাইনে বলা হয়েছে, ‘পুরোনো টেইলরের সঙ্গে কথা বলতে চাও? তাকে আর পাবে না, সে মরে গেছে।’ গানটির এমন কথায় শ্রোতামহলে  অলোচিত হয়ে উঠেছেন টেইলর সুইফট।

গানটি আগে আসলেও ‘রেপুটেশন’ অ্যালবামটি  ১০ নভেম্বর মুক্তি পাবে। মিড-ডে।

বিষয়:নতুন গান রেপুটেশন অ্যালবাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…