চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও তপন চৌধুরী ও তিথির কণ্ঠে নতুন গান

জাহিদ রহমানজাহিদ রহমান
৯:১৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
বিনোদন
A A

বেশ বিরতির পর আবার নতুন একটি আধুনিক গান প্রকাশিত হয়েছে অসংখ্য কালজয়ী গানের শিল্পী তপন চৌধুরী’র। রোমান্টিক ধাঁচের এই গানটি দ্বৈতকষ্ঠের। তপন চৌধুরীর সাথে সহশিল্পী হিসেবে গানটি গেয়েছেন রোমানা জান্নাতে তিথি।

‘এই রাত যেনো শেষ না হয়’ শিরোনামের গানটি লিখেছেন লিয়াকত আলী রতন। গানটির সুর করেছেন রিপন চৌধুরী। সঙ্গীতায়োজন ফুয়াদ নাসের বাবু। মিক্সিং মাস্টারিং করেছেন রোজেন রহমান। গানটি ফেসবুক এবং ইউটিউবে শুনতে পাওয়া যাচ্ছে। তপন চৌধুরী এবং জান্নাতে রোম্মান তিথির কণ্ঠে এটি দ্বিতীয় গান। দু-বছর আগে এ দুজনের কণ্ঠে ‘কিছুটা সময় কাছে থাকার মতো’ শিরোনামে প্রথম গান রিলিজ হয়েছিল। এই গানটির সুরও ছিল রিপন চৌধুরী’র। গানের কথাও তার লেখা ছিল।

কানাডা থেকে কণ্ঠশিল্পী তপন চৌধুরী জানান, ‘এই রাত যেনো শেষ না হয়’ নতুন এই গানটির কথা, সুর, সঙ্গীত সবই তার ভালো লেগেছে। তার সাথে সহশিল্পী জান্নাতে রোম্মান তিথিও খুব সুন্দর গেয়েছেন। গানটি নিঃসন্দেহে শ্রোতাদের ভালো লাগবে। গানটিতে তপন চৌধুরী ভয়েস দিয়েছেন সুদূর কানাডা থেকেই।

তিনি বলেন, ‘গানটিতে একসাথে ভয়েস দিতে পারলে গানটি আরও পারফেক্ট হতো। তারপরেও রিপন চৌধুরীর সুর আর ফুয়াদ নাসের বাবুর সঙ্গীতায়োজনের পরিশ্রম ও আন্তরিকতায় সমৃদ্ধ এই গানটি খুবই শ্রুতিমধুর। আমি আমার পুরোটা দিয়েই গেয়েছি। তিথিও খুব ভালো গেয়েছে। গানটির কথার সাথে অনুভব ফুটিয়ে তোলার সর্বাত্বক চেষ্টা ছিল। সবমিলিয়ে গানটি অবশ্যই ভালো হয়েছে। রুচিশীল এই গানটি সবার কাছে ভালো লাগবে।’

গানটি সম্পর্কে শিল্পী জান্নাতে রোম্মান তিথি বলেন, ‘তপন চৌধুরীর মতো একজন জনপ্রিয় ও পরিশীলিত শিল্পীর সাথে গান গাওয়া রীতিমতো সৌভাগ্য। আমি দাদার সাথে আমার সর্বোচ্চ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। তপনদার প্রতি আমার নিরন্তর শ্রদ্ধা সবসময়ই। গানটি আমার অফিসিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছে। ইউটিউব এবং সোশাল মিডিয়াতে শ্রোতাদের ভালো সাড়া পেয়েছি। সফট মেলোডির এই রোমান্টিক গানটি অবশ্যই শ্রোতাদের মনে দাগ কাটবে।’

‘এই রাত যেনো শেষ না হয়’ গানের সুরকার রিপন চৌধুরী

গানটির সুরকার রিপন চৌধুরী জানিয়েছেন, রোমান্টিক কথাসমৃদ্ধ এই গানটি তিনি চেষ্টা করেছেন শ্রোতাদের মনে ভালো লাগার স্ফূরণ জাগাতে। রিপন চৌধুরী বলেন, ‘এখন সবখানেই বাণিজ্য আর ভিউ বাড়ানোর তৎপরতা লক্ষণীয়। এর মাঝেও রুচির লড়াইটা করতে হবে। সেই নিরিখে গানের উপস্থাপনে সুরের নান্দনিকতাকেই অগ্রগণ্য রেখেছি। গান শুনে ভালো লাগবে-বলতে পারি। শ্রদ্ধেয় তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথি প্রচণ্ড মায়া দিয়ে গানটি গেয়েছেন।

Reneta

দীর্ঘ ২১ বছর ধরে কানাডাতে প্রবাসী হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। এর আগে তিনি শাকিলা জাফর, শম্পা রেজা এবং সামিনা চৌধুরীর সাথে একাধিক গানে ডুয়েট করেন। সমসাময়িক সময়ে তিনি শিল্পী জান্নাতে রোম্মান তিথির সাথে দুটি ডুয়েট গান করলেন। তপন চৌধুরী জানিয়েছেন, গত দশবছরে তেমন গান করেননি। তবে কানাডাতে বেশ কিছু মৌলিক গান তাঁর রেকর্ড করা আছে। কিন্তু সেগুলো এখনো চূড়ান্ত করেননি। চূড়ান্ত হলেই তিনি সেগুলো প্রকাশ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এই রাত যেনো শেষ না হয়কণ্ঠশিল্পী তপন চৌধুরীজান্নাতে রোম্মান তিথিনতুন গানফুয়াদ নাসের বাবুসুরকার রিপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

জুন ২৭, ২০২৬

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT