চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর গেইলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন বছর ১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৮ বলে সাত চার এবং আট ছয়ে ক্যারিয়ারের ২৩তম শতক হাঁকান এই ক্যারিবিয়ান।

গেইলের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২৪তম ওভারে গেইল শতক হাঁকান।

জবাবে আরব আমিরাত দারুণ লড়াই করে। ৬ উইকেট হারিয়ে ২৯৭ পর্যন্ত চলে যায় তারা। শেষ পর্যন্ত দলটিকে হারতে হয়েছে ৬০ রানে।

ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে গেইল এখন সর্বাধিক শতকের মালিক।

গেইল এদিন শেষ পর্যন্ত ৯১ বলে ১২৩ রান তুলে সাজঘরে ফেরেন। এর মধ্যে চার ছিল সাতটি, ছয় ১১টি।

গেইল ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেন ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সেই ম্যাচে ১৪৭ বলে ২১৫ রান করেছিলেন।

Reneta

আর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন তারও আগে। ২০১৩ সালের ২০ মার্চ। সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি অংশ নিবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। সেই আট দল ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এই আটটি দলের সাথে আরও দুটি দলকে নিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আরও দুটি দলকে বিশ্বকাপের ছাড়পত্র দিতে এই বাছাই পর্ব। বাছাই পর্বে লড়াই করছে আইসিসি পূর্ণ সদস্য দেশ ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। সাথে থাকছে, বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়শীপের শীর্ষ চার দল-নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, হংকং ও পাপুয়া নিউগিনি এবং বিশ্ব ক্রিকেট লিগ বিভাগ দুইয়ের শীর্ষ দুই দল সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এই দশ দল। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন যাবে বিশ্বকাপের মূল পর্বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইল
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT