আন্তর্জাতিক

তিন প্রজন্ম নিয়ে রাণীর জন্মদিন

তিন প্রজন্ম নিয়ে রাণীর জন্মদিন

২১ এপ্রিল ৯০ বছরে পা রাখতে যাচ্ছেন ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রাণীর জন্মদিন উদযাপনে এপ্রিল, মে, জুন – এই তিন মাস জুড়ে চলবে নানা আয়োজন। আয়োজনের একটি অংশ হলো স্মারক ডাকটিকিট।

৯০ তম জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে ইংল্যান্ডের রাষ্ট্রীয় ডাক ও পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েল মেইল রাণী এলিজাবেথের নামে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করতে যাচ্ছে।

তবে ডাকটিকিটে শুধু রাণী একা থাকবেন না। থাকবেন রাণীসহ সিংহাসনের লাইনে থাকা মোট চার প্রজন্ম একসঙ্গে। স্মারক ডাকটিকিটের জন্য ব্যবহৃত হবে, এমনই সুন্দর একটি ছবি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে রয়েল মেইল।

আর তাদের সৌজন্যে ছবিটি পোস্ট করেছে ইংল্যান্ডের চ্যানেল নাইনের জনপ্রিয় অনুষ্ঠান দ্য টুডে শো’র ফেসবুক পেজ। ছবিতে বাক্সের ওপর দাঁড়িয়ে থাকা চার প্রজন্মের সর্বকনিষ্ঠ সদস্য প্রিন্স জর্জের মায়াকাড়া হাসির প্রশংসা করে তারা জানায়, এই ছবিটিই স্মারক ডাকটিকিট তৈরিতে ব্যবহার হবে বলে রয়েল মেইলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিষয়:রানী এলিজাবেথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…