আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ান ডলারে থাকছে না রানি এলিজাবেথের ছবি

অস্ট্রেলিয়ান ডলারে রানি এলিজাবেথের ছবি নেই, নতুন নোটের ডিজাইন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ডলারে রানি এলিজাবেথের ছবি নেই, নতুন নোটের ডিজাইন ও পরিবর্তন দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ৫ ডলারের নোটে আর থাকছে না রানি ২য় এলিজাবেথের ছবি। রানির মৃত্যুর পর বিভিন্ন আনুষ্ঠানিক পরিবর্তনের অংশ হিসেবে এই স্থানান্তর করছে তারা।

অস্ট্রেলিয়াসহ আরও ১৩টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করছিলেন রানি এলিজাবেথ। তাই তার মৃত্যুর পর বিভিন্ন ধরণের পরিবর্তন আসে এই দেশগুলোতে।

তবে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের ৫ ডলারের নোটে থাকা রানির ছবি পরিবর্তন করে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করছে না তারা। এতে অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতি বা কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে।

এর আগে নোট থেকে রানির ছবি সরিয়ে অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতির ছবি সংযুক্ত করার জন্য দেশটিতে একটি গণভোটের আয়জন করা হয়। তবে দেশটির বেশিরভাগ নাগরিক রানির ছবি রেখে দেয়ার জন্য ভোট দিয়েছিল।

রানি ২য় এলিজাবেথের শাসনকালে ৩০টিরও বেশি দেশের মুদ্রায় রানির ছবি ব্যবহার করা হয়েছে। ১৯৬৬ সাল থেকে ১৫ বিলিয়নেরও বেশি মূল্যমানের অস্ট্রেলিয়ান মুদ্রা তৈরি হয়েছে, যার সবকটিতেই রানির ছবি রয়েছে।

 

বিষয়:অস্ট্রেলিয়া ব্রিটেন যুক্তরাজ্য রানী এলিজাবেথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…