বিনোদন

তিন দিনেই এক’শ কোটি আয় করবে ‘কাবালি’

তিন দিনেই এক’শ কোটি আয় করবে ‘কাবালি’

আর মাত্র একদিন পর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ সিনেমা। মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি করা ‘কাবালি’কে নিয়ে চলচ্চিত্র বোদ্ধারা এরইমধ্যে বক্স অফিস নিয়ে বসেছেন।

তাদের কেউ কেউ বলছেন, ‘কাবালি’ মুক্তির তিনদিনের মাথায় এক’শ কোটি টাকা আয় করে বক্সঅফিসে সর্বোচ্চ রেকর্ড গড়বে। যে রেকর্ড নিয়ে এতোদিন সিংহাসনে বসে আছেন সুপারস্টার সালমান খান।

রজনীকান্তকে ভারতের চলচ্চিত্র অঙ্গন অনেকেই দেবতার সঙ্গে তুলনা করেন। তার জন্য চেন্নাইয়ের মানুষ পাগলপ্রায়। সেকারণেই তার ছবির মুক্তির দিনকে বিশেষ ছুটি ঘোষণা করেছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরুর কয়েকটি প্রতিষ্ঠান।

ছবি মুক্তি আগেই গত ১৫ জুলাই থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে সালমানের ‘সুলতান’ সিনেমাটিও পেছনে ফেলেছে ‘কাবালি’।

পিএ রানজিত পরিচালিত এবং কালাইপুলি এস থানু প্রযোজিত ‘কাবালি’ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়া আরো অভিনয় করেছেন তাইওয়ানিজ অভিনেতা উইনস্টন চাও এবং রাধিকা আপ্তে। ছবিটি তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে মুক্তি পাচ্ছে।

বিষয়:কাবালি রজনীকান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…