চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিনি ছিলেন পথপ্রদর্শক’

সাবিত খানসাবিত খান
৫:৩৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে পথপ্রদর্শক বলে অ্যাখ্যা দিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংও আব্দুল কালামের মৃত্যুতে শোক জানিয়ে একে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আব্দুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘একজন মহান বৈজ্ঞানিক, অসাধারণ প্রেসিডেন্ট এবং সর্বোপরি একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্বকে হারিয়ে ভারত শোকাহত।’

আরেকটি টুইটে মোদী আব্দুল কালামকে স্মরণ করে লিখেন, ‘ড. কালাম…তার সাথে সাক্ষাতের অসংখ্য স্মৃতিতে পূর্ণ আমার মন। তার বুদ্ধিমত্তা সবসময় আমাকে বিস্মিত করে, অনেক কিছু শিখেছি তার কাছে। তিনি ছিলেন পথপ্রদর্শক।”

সাধারণ মানুষের সঙ্গ উপভোগ করতেন ড. কালাম উল্লেখ করে মোদী তার টুইট বার্তায় লিখেছেন, ‘মানুষের সঙ্গ উপভোগ করতেন ড. কালাম। জনগণ এবং শিশু কিশোরেরা তাকে অত্যন্ত পছন্দ করতো। তিনি শিক্ষার্থীদের ভালোবাসতেন এবং তাদের সাথেই জীবনের শেষ মুহুর্তগুলো কাটিয়েছেন।’

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ড. কালামের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রয়াণে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো যা পূরণ করা কষ্টসাধ্য। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোক জানাচ্ছি। তার চির শান্তি কামনা করি।”

এছাড়াও পূর্ববতী একটি টুইটে রাজনাথ সিং লিখেন, ‘ভারতের সাবেক প্রেসিডেন্ট ড. এপিজে আব্দুল কালামের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পুরো একটি প্রজন্মের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা।’

Reneta

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডির প্রধান লালু প্রসাদ এবং তার স্ত্রী সাবেক মুখ্যমন্ত্রী রাব্রি দেবীও আব্দুল কালামের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT