চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনজনের ডিএনএ মিলে এক শিশুর জন্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
স্বাস্থ্য
A A
ডিএনএ-শিশুর জন্ম

তিনজন মানুষের ডিএনএ থেকে একটি শিশু জন্মদানের পরীক্ষামূলক প্রক্রিয়ায় সফল হওয়ার দাবি করেছেন গ্রিস ও স্পেনের ফার্টিলিটি বিষয়ক চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এ পরীক্ষার মধ্য দিয়ে সন্তান জন্মদানে আপাতঃ অক্ষম এক নারী মা হওয়ার সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার জন্মের সময় ছেলেশিশুটির ওজন ছিল ২.৯ কিলোগ্রাম বা ৬ পাউন্ড। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

এই গবেষক-চিকিৎসকদের মতে, তারা চিকিৎসাশাস্ত্রের এমন একটি ইতিহাস গড়তে যাচ্ছেন যা বিশ্বজুড়ে সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিদের কাজে লাগবে।

তবে যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞের মতে, প্রক্রিয়াটিতে কিছু নৈতিক সংশয় রয়ে গেছে। তাই পরীক্ষাটি চালানো উচিত হয়নি।

‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) বা সোজা কথায় টেস্টটিউব শিশু জন্মদানের একটি বিশেষ ধরনের পরীক্ষামূলক চেষ্টা ছিল এটি। এক্ষেত্রে বাবার শুক্রাণূ এবং মায়ের ডিম্বাণু ছাড়াও আরেকজন নারীর দান করা ডিম্বাণূ ব্যবহার করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মূলত মাইটোকন্ড্রিয়াজনিত রোগে আক্রান্ত নারীদের জন্য এই গবেষণাটি শুরু হয়েছিল। কেননা এ জাতীয় রোগ মা থেকে সন্তানের কোষে ছড়ায়।

Reneta

পরীক্ষাটি চালানো হয়েছে ৩২ বছর বয়সী এক গ্রিক নারীর ওপর। এর আগে পরপর চারবার আইভিএফ চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি।

মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের ‘পাওয়ার হাউজ’। এর কাজ হলো খাদ্যকে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। জীবদেহের প্রায় প্রতিটি কোষেই অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। আর প্রতিটি মাইটোকন্ড্রিয়ার ভেতর থাকে তার নিজস্ব কিছু ডিএনএ।

এই মাইটোকন্ড্রিয়ায় ত্রুটি থাকলে তা মায়ের দেহ থেকে ভ্রূণেও চলে যায়। যা থেকে নানা ধরনের জটিলতা, এমনকি গর্ভপাতও হতে পারে। অথবা জন্মের পর শিশুর বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে।

এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য পরীক্ষামূলক আইভিএফ প্রক্রিয়াতে মাইটোকন্ড্রিয়াল ডিজিজে আক্রান্ত নারীর ডিম্বাণূকে শুক্রাণূ দিয়ে নিষিক্ত করা হলেও সেই ডিম্বাণূর ডিএনএতে একজন দাতার ডিম্বাণূর মাইটোকন্ড্রিয়া যুক্ত করে দেয়া হয়। এর ফলে ভ্রূণটিতে মায়ের দেহ থেকে মাইটোকন্ড্রিয়ার রোগটি ছড়ায় না।

তাই চারবারের ব্যর্থতার পর এই প্রক্রিয়ায় সন্তানের মুখ দেখলেন গ্রিসের এই ‘অনুর্বর’ দম্পতি। মাইটোকন্ড্রিয়াল ডিজিসে আক্রান্ত এই নারী এখন একজন মা। কিন্তু তার সন্তানের জিনগত গঠনে শুধু তার আর তার সঙ্গীর ডিএনএ নেই, আছে আরেক নারীরও অংশ। কেননা দাতা নারীর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ’র অংশ নিয়ে শিশুটির প্রতিটি কোষ গঠিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT