চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনএ আবিষ্কারক বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
জেমস ওয়াটসন বিজ্ঞানী ডিএনএ আবিষ্কারের জন্য পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত মার্কিন জীববিজ্ঞানী ও ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামোর আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ডিউই ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

শনিবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি বৃহস্পতিবার লং আইল্যান্ডের একটি ‘হসপিস কেয়ার’ কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি দীর্ঘ সময় কর্মরত ছিলেন, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৫৩ সালে সহকর্মী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামো আবিষ্কার করে বিজ্ঞান জগতে নতুন যুগের সূচনা করেন ওয়াটসন। এই আবিষ্কার চিকিৎসা, ফরেনসিক এবং জেনেটিক গবেষণায় বিপ্লব ঘটায়। তাদের আবিষ্কারের জন্য ১৯৬২ সালে ওয়াটসন, ক্রিক এবং মরিস উইলকিন্স যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।

মাত্র ২৫ বছর বয়সে এই ঐতিহাসিক আবিষ্কারে যুক্ত হন ওয়াটসন। পরবর্তীতে ক্যান্সার গবেষণা ও মানব জিনোম মানচিত্র তৈরিতেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৬৮ সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক বই ‘দ্য ডাবল হেলিক্স’ বিশ্বব্যাপী বেস্টসেলার হয়। বইটিতে বৈজ্ঞানিক প্রতিযোগিতা ও গবেষণার নেপথ্যের কাহিনি সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করেন তিনি।

তবে ব্যক্তিজীবনে ওয়াটসন ছিলেন বিতর্কিত। নারী বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনসহ অনেক সহকর্মী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য তিনি সমালোচিত হন। রোজালিন্ডের এক্স-রে চিত্রের ওপর ভিত্তি করেই ওয়াটসন ও ক্রিক ডিএনএ মডেল তৈরি করেছিলেন, যদিও রোজালিন্ড জীবিত থাকাকালে নোবেল পাননি।

২০০৭ সালে আফ্রিকান জনগোষ্ঠীর বুদ্ধিমত্তা নিয়ে এক মন্তব্যের পর তার চ্যান্সেলর পদ বাতিল করা হয়। এরপর তার ভাবমূর্তি আর পুনরুদ্ধার হয়নি। ২০১৯ সালে আবারও এক তথ্যচিত্রে বিতর্কিত মন্তব্য করায় তাকে প্রতিষ্ঠানটির এমেরিটাস পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

Reneta

১৯২৮ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া জেমস ওয়াটসন ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। ১৯৫০ সালে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত ছিলেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্রিকের সঙ্গে পরিচয় থেকেই শুরু হয় তাদের যুগান্তকারী গবেষণা।

লন্ডনের কিংস কলেজে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও মরিস উইলকিন্সের তোলা এক্স-রে ইমেজের সূত্রে ওয়াটসন ও ক্রিক ডিএনএ’র গঠন উন্মোচন করেন। তাদের উপস্থাপিত মডেলটি ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামোর সঠিক ব্যাখ্যা দেয়— যা দেখতে ছিল বেঁকে থাকা মইয়ের মতো। এটি জেনেটিক উত্তরাধিকার প্রক্রিয়া ব্যাখ্যায় নতুন দিগন্ত উন্মোচন করে।

ওয়াটসন পরবর্তীতে হার্ভার্ডে অধ্যাপনা করেন এবং কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হিসেবে অণুজীববিজ্ঞানের বিকাশে নেতৃত্ব দেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ-এর অধীনে মানব জিনোম প্রকল্পের পরিচালক ছিলেন।

তার স্ত্রী এলিজাবেথ, দুই পুত্র রুফাস ও ডানকানসহ তিনি অসংখ্য ছাত্র, গবেষক ও অনুরাগী রেখে গেছেন। শুক্রবার তার সাবেক গবেষণাগার এক বিবৃতিতে বলেন, “বিজ্ঞানের ইতিহাসে জেমস ওয়াটসনের অবদান যুগান্তকারী-তার গবেষণাই আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিষ্কারকজেমস ওয়াটসনডিএনএনোবেলজয়ীপিএইচডি ডিগ্রিবিজ্ঞানীহসপিস কেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT