বরাবরই ফ্যাশন সচেতন হিসেবে পরিচিত সংগীতশিল্পী অভিনেতা তাহসান। তারই হাত ধরে এবার ঢাকায় যাত্রা শুরু করল ফ্যাশন হাউস ‘বিটু’।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ‘বিটু’র গুলশান শাখার উদ্বোধন করেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান। এরপর কেক কাটেন এবং পুরো ফ্যাশন হাউসটি ঘুরে দেখেন।
তাহসান বলেন, ‘ফ্যাশন সচেতন মানুষদের জন্য এই বিটু। আমি তাদের পোশাকগুলো দেখেছি। আমাকে বেশ আকৃষ্ট করেছে। বরিশাল ও চট্টগ্রামের পর ফ্যাশন হাউজ বিটু’র গুলশান শাখার উদ্বোধন হলো। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সব সময় আছি, থাকব।’
তাহসান ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটু’র কর্ণধার সুশ্রিতা পোদ্দার বিথী। স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার, আরএফএল-এর পরিচালক আর এন পল ও অন্যান্য আমন্ত্রিত অতিথি।








