বিনোদন

করোনা সচেতনতায় তাহসানের গান, সঙ্গে জাপানি শিল্পী

তাহসান ও জাপানি শিল্পী একসঙ্গে স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে তাহসান ও জাপানি শিল্পী একসঙ্গে পারফর্ম করছেন, আলো ও সাউন্ড সিস্টেমের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র। বাংলাদেশেও দিনকে দিন করোনা শনাক্তের হার বাড়ছে। এই সময়ে করোনা সচেতনতায় নতুন গান তৈরী করলেন দেশের তারকা শিল্পী তাহসান খান।

মূলত ঢাকাস্থ জাপান দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জাপান ফেস্ট ২০২১’। আর এ অনুষ্ঠানে তাহসান খানের চোখে দেখা যাবে জাপানকে। আর এখানেই করোনা সচেতনতায় গান শুনাবেন তিনি।

উৎসবে তাহসানের সঙ্গে গাইবেন জাপানের জনপ্রিয় গায়ক মিয়াজাওয়া কাজুফুমি। করোনা সচেতনতার ওপর গানটির সুর ও সংগীত নিজেই করেছেন তাহসান।

তাহসানের সাথে জাপানের যোগাযোগ নতুন নয়। একাধিকবার ভ্রমণ করেছেন দেশটিতে। এবার ঢাকাস্থ জাপান দূতাবাস আয়োজিত ‘জাপান ফেস্ট ২০২১’-এর অন্যতম আকর্ষণ হলেন তাহসান।

দূতাবাসের অফিশিয়াল ফেসবুকে এই খবরটি জানানো হয়। যা নিজেও শেয়ার করেন তাহসান। সেখানে জানানো হয়, বুধবার (৩১ মার্চ) দূতাবাসের ইউটিউব ও ফেইসবুক পেজে অনুষ্ঠানটি প্রচার হবে।

বিষয়:অভিনেতা করোনা সচেতনতা করোনাভাইরাস গান তাহসান তাহসান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…