গুলশাল হামলার ঘটনায় আটক তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই ঘটনায় ৫৪ ধারায় আটক হাসনাত করিমকে গুলশান হামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
একই সঙ্গে তাকে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। গুলশান হামলার ঘটনায় এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার দেখানো হলো।
এর আগে গত ০৪ আগস্ট হাসনাত ও তাহমিদের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।







