চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-সানির বোলিংয়ে ভারতীয় ও অস্ট্রেলিয়ান আম্পায়ারদের সন্দেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করার পর বিস্ময় প্রকাশ করেছন কোচ চন্দিকা হাথুরুসিংহে।

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পরই তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়াররা। ওই ম্যাচে মাঠে আম্পার হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের এস রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার।

‘আমি বিস্মিত’- এ শব্দ দিয়ে শুরু করা সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন ‘তাসকিন-সানি তো গত কয়েক বছর ধরে এই অ্যাকশানেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশান নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে সে ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছিনা’।

বছরখানেক ধরেই এই দুইজন বোলারকে বল করতে দেখছেন উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, ‘আইসিসি’র ম্যাচ রেফারি বা আম্পায়াররা হয়তো নতুন কিছু দেখেছেন, এর চেয়ে বেশি আর কী বলতে পারি।’

আইসিসি’র নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে তাসকিন ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিতে হবে। তবে মাঝের এই সময়টায় তারা খেলতে পারবেন।

হাথুরুসিংহে বলেন, মাঠের আম্পায়ার রড টাকার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইকফটের কাছে বোলিং সন্দেহের কথা জানিয়েছেন। কিন্তু এই আম্পায়ার এবং ম্যাচ রেফারি দুজনই গত বছরের জুনে ভারতের বাংলাদেশ সফরের সময় দায়িত্ব পালন করেন। ওই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। কিন্তু সেই সিরিজের পর তারা দুজন (তাসকিন-সানি) তো অ্যাকশনে কােনো পরিবর্তন আনেননি। তাহলে এখন কেন প্রশ্ন উঠছে। এটা আমাদের খুবই বিস্মিত করেছে।

Reneta

বাংলাদেশ কােচ বলেন,  হ্যাঁ, আমার বিশ্বাস তাদের বোলিং অ্যাকশন পরিচ্ছন্নই আছে।

তাসকিন-সানির আগে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন ও স্পিনার সোহাগ গাজীর বিরুদ্ধেও সন্দেহজনক বোলিং অ্যাকশানের অভিযোগ উঠেছিল। তবে পরীক্ষা দিয়ে তারা দুজনই আবার খেলায় ফিরেছেন। এছাড়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অন্যতম সেরা অফস্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহে পোষণ করে আইসিসি।

কোচ হাথুরুসিংহের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশের সমর্থকরা। এই বাছাইপর্ব পেরিয়ে গেলে ভারতের গ্রুপে খেলবে বাংলাদেশ। অনেকে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন বলে মত প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ বোলিং অ্যাকশনআরাফাত সানিতাসকিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

জুলাই ৩, ২০২৬

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT