স্পোর্টস

তাসকিন এখন নাঈমার

নাঈমার ও তাসকিনের বিবাহের ছবি, সুন্দর সাজে দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমার ও তাসকিনের বিবাহের অনুষ্ঠানে তাদের সুন্দর মুহূর্তের ছবি, রাজকীয় সাজে দম্পতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাসকিন তুমি কার? বছর খানেক আগে এমন প্রশ্নে সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। হালের এক নবাগত ঢালিউড নায়িকা ফেসবুকে ২২ বছরের তরুণ পেসারকে রীতিমতো নিজের স্বামী বলে পরিচয় দিতেন। তাসকিনের পরিবারও তাতে বিব্রত ছিল। অবশেষে সাউথ আফ্রিকা সিরিজের পর দেশে ফিরেই তাসকিন ঘোষণা দিলেন তিনি সৈয়দ রাবেয়া নাঈমার। মঙ্গলবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। তাসকিনের দুলাভাই তানভীর খান উজ্জ্বল বিয়ের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছর ধরে তাদের বন্ধুত্ব। দুজনের বাসাই মোহাম্মদপুরে।

এক বছর আগে ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল হয়।

বিবাহ অনুষ্ঠানে দম্পতি ও অতিথিদের ছবি, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তাসকিনের। একই বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নামেন। এরপর টেস্টের জার্সি গায়ে চাপাতে চাপাতে তিন বছর কেটে যায়। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন।

বিষয়:তাসকিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…