ক্রিকেট

তাসকিনের বিপিএল শেষ

তাসকিনের বিপিএল শেষ, ক্রিকেটার বল ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের শেষ ম্যাচে তাসকিনের উচ্ছ্বাস, ক্রিকেটাররা মাঠে খেলছেন, দর্শকশূন্য স্টেডিয়াম।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার ম্যাচ খেলার পর পিঠের চোটে বিপিএলে আর মাঠে নামতে পারছিলেন না সিলেট সানরাইজার্সের তাসকিন আহমেদ। সিলেট পর্ব শুরুর দিন জানা গেল আসর থেকেই ছিটকে গেছেন এ পেসার।

তাসকিনের জায়গায় স্বাধীন নামের ১৯ বছরের এক তরুণ পেসারকে দলভুক্ত করেছে সিলেট।

সামনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ থাকায় জাতীয় দল তারকাকে নিয়ে ঝুঁকিতে যায়নি দলটি।

বিপিএলে সিলেটের হয়ে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাসকিন। সিলেট খেলেছে ৬ ম্যাচ। পয়েন্ট টেবিলের তলানির দল তারা।

বিষয়:তাসকিন বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সিলেট সানরাইজার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…